অ্যাকসেসিবিলিটি লিংক

মেয়েদের শিক্ষার উপর পাকিস্তানের শীর্ষ বৈঠক: আফগান তালিবান অনুপস্থিত

নোবেল শান্তি পুরস্কার বিজয়ী মালালা ইউসুফজাই মুসলমান সমাজে মেয়েদের শিক্ষার সম্পর্কিত  আন্তর্জাতিক সম্মেলনে যোগ দিচ্ছেন। ইসলামাবাদ, ১১ জানুয়ারি, ২০২৫।
নোবেল শান্তি পুরস্কার বিজয়ী মালালা ইউসুফজাই মুসলমান সমাজে মেয়েদের শিক্ষার সম্পর্কিত আন্তর্জাতিক সম্মেলনে যোগ দিচ্ছেন। ইসলামাবাদ, ১১ জানুয়ারি, ২০২৫।

শনিবার পাকিস্তান দু দিন ব্যাপী আন্তর্জাতিক সম্মেলনের আয়োজন করে যেখানে প্রতিনিধিরা বিশ্বব্যাপী মুসলিম সমাজে মেয়েদের শিক্ষা উন্নয়নের পক্ষে কথা বলেন এবং মেয়েদের স্কুলে যাওয়ার উপর নিষেধাজ্ঞাকে ইসলামের নীতির পরিপন্থি বলে উল্লেখ করেন।

তবে পাকিস্তানি প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ এবং অংশগ্রহণকারী দেশের পন্ডিত ব্যক্তিরাসহ, বক্তারা আফগানিস্তানের নাম উল্লেখ করা থেকে বিরত ছিলেন। আফগানিস্তান হচ্ছে একমাত্র ইসলামি রাষ্ট্র যেখানে কট্টরবাদী তালিবান নেতারা মেয়েদের ষষ্ঠ শ্রেণীর বেশি শিক্ষা গ্রহণ নিষিদ্ধ করেছে।

ওই সম্মেলনের প্রাক্কালে পাকিস্তানি কর্মকর্তারা ঘোষণা করেন যে কাবুলে তালিবান সরকারকে মুসলিম সমাজে মেয়েদের শিক্ষা সম্পর্কিত আন্তর্জাতিক সম্মেলনে আনুষ্ঠানিক ভাবে আমন্ত্রণ জানানো হয়েছে তবে ইসলামাবাদ এ কথা জানায়নি যে তারা এ ব্যাপারে কোন জবাব দেয়নি।

পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে ১৫০টির ও বেশি দেশের প্রতিনিধিরা যোগ দিচ্ছেন যাদের মধ্যে ৪৪টি মুসলিম ও মুসলিমদের বন্ধুবৎসল দেশের মধ্যে মন্ত্রী, রাষ্ট্রদূত, পন্ডিতব্যক্তি, শিক্ষকবৃন্দ যোগ দেন। তা ছাড়া ইউনেস্কো, ইউনিসেফ, বিশ্বব্যাংক ও ওআইসি’র প্রতিনিধিরাও এতে অংশ নেন।

সৌদি আরব ভিত্তিক বেসরকারি আন্তর্জাতিক সংগঠন মুসলিম ওয়ার্ল্ড লীগের মহাসচিব মোহাম্মদ বিন আব্দুল করিম আল-ঈসা তাঁর ভাষণে জোর দিয়েই বলেন যে পুরুষ-নারী নির্বিশেষে সবাইকে শিক্ষা পেতে হবে। পরে তিনি টেলিভিশনে প্রচারিত একটি সংবাদ সম্মেলনে দোভাষীর মাধ্যমে জোর দিয়েই বলেন যে ইসলাম নারীদের শিক্ষা গ্রহণকে অনুমোদন করে।

যখন তাঁর কাছে জানতে চাওয়া হয় যে এই বৈঠকের ফলাফল কি আফগানিস্তানে নারীদের শিক্ষা ও কাজ পাবার ব্যাপারে বিধিনিষেধ শিথিল করতে তালিবানকে উৎসাহিত করবে তখন তিনি বলেন, “ইসলামি বিশ্ব এ ব্যাপারে সহমত পোষণ করে যে যারা নারী শিক্ষার বিরোধী তারা ভুল পথে যাচ্ছে এবং তারা সত্যিকারের ইসলামের প্রতিনিধিত্ব করে না”।

এই সৌদি ব্যক্তি এটা পরিস্কার করে বলেন যে ইসলাামাদের এই সমাবেশ কোন বিশেষ সমাজ বা রাষ্ট্রকে উদ্দেশ্য করে করা হয়নি।

এই আয়োজনে তাদের অনুপস্থিতি সম্পর্কে কোন রকম মন্তব্য করা থেকে তালিবান বিরত ছিল।

নোবেল শান্তি পুরস্কার বিজয়ী মালালা ইউসুফজাইও এই সম্মেলনে অংশগ্রহণ করছেন এবং তিনি রবিবারের সমাবেশে ভাষণ দিবেন।

This item is part of
XS
SM
MD
LG