অ্যাকসেসিবিলিটি লিংক

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও শিক্ষার্থীদের সংঘর্ষের ঘটনায় আনন্দ মোহন কলেজ তিনদিনের জন্য বন্ধ ঘোষণা

আনন্দ মোহন কলেজে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও কলেজ শিক্ষার্থীদের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষের ঘটনা। ১২ জানুয়ারি, ২০২৫।
আনন্দ মোহন কলেজে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও কলেজ শিক্ষার্থীদের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষের ঘটনা। ১২ জানুয়ারি, ২০২৫।

ময়মনসিংহের আনন্দ মোহন কলেজে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও কলেজ শিক্ষার্থীদের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে।

এতে উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হয়েছেন। এ ঘটনায় কলেজে কর্তৃপক্ষ কলেজ ও ছাত্রাবাস ৩ দিনের জন্য বন্ধ ঘোষণা করেছে।

রবিবার (১২ জানুয়ারি) সন্ধ্যার দিকে এই ঘটনার সূত্রপাত হয়।

শিক্ষার্থীরা জানায়, "আমাদের আশপাশে যতগুলো কলেজ রয়েছে তাদের সিট চার্জ ৫ হাজার টাকা। কিন্তু আমাদের দিতে হচ্ছে ৭ হাজার টাকা। তা কমানোর জন্য আমাদের দীর্ঘদিনের দাবি ছিল। এ বিষয় নিয়ে অধ্যক্ষ স্যারের সঙ্গে বসার কথা ছিল। কিন্তু স্যার আমাদের সঙ্গে না বসে সমন্বয়কদের সঙ্গে বসে। এ বিষয়ে শিক্ষার্থীরা শিক্ষকদের কাছে এর কারণ জানতে চায়। এ নিয়ে সমন্বয়কদের সঙ্গে শিক্ষার্থীদের কথা কাটাকাটি হয়।"

এর জের ধরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও কলেজ শিক্ষার্থীদের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে। এতে উভয় পক্ষের ১০ জন আহত হন।

ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সফিকুল ইসলাম খান জানান, "খবর পেয়ে পুলিশ ও সেনা সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।"

অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে ক্যাম্পাসে পুলিশ মোতায়েন রয়েছে বলে জানিয়েছেন পুলিশের এই কর্মকর্তা।

This item is part of
XS
SM
MD
LG