অ্যাকসেসিবিলিটি লিংক

Trump Inauguration
Trump Inauguration

ডনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রের ৪৭তম প্রেসিডেন্ট হিসেবে শপথ নিয়েছেন

০১:১৭ ২১.১.২০২৫

ট্রাম্প বাইডেনকে বিদায় জানালেন

প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প এবং ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প (ডানে) প্রাক্তন প্রেসিডেন্ট জো বাইডেন এবং জিল বাইডেনকে হেঁটে হেলিকপ্টার পর্যন্ত পৌঁছে দিচ্ছেন। ফটোঃ ২০ জানুয়ারি, ২০২৫।
প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প এবং ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প (ডানে) প্রাক্তন প্রেসিডেন্ট জো বাইডেন এবং জিল বাইডেনকে হেঁটে হেলিকপ্টার পর্যন্ত পৌঁছে দিচ্ছেন। ফটোঃ ২০ জানুয়ারি, ২০২৫।

প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প এবং ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প ক্যাপিটল ভবন থেকে প্রাক্তন প্রেসিডেন্ট জো বাইডেন এবং ফার্স্ট লেডি জিল বাইডেনকে বিদায় দিয়েছেন।

ট্রাম্প এবং তাঁর স্ত্রী বাইডেনদের সাথে হেঁটে অপেক্ষামান হেলিকপ্টারের কাছে যান।

বিদায় জানানোর মধ্য দিয়ে বাইডেন থেকে ট্রাম্পের কাছে শান্তিপূর্ণ ক্ষমতা হস্তান্তর প্রক্রিয়া শেষ হয়।

বিদায় জানানোর পর জো এবং জিল বাইডেন হেলিকপ্টার চড়ে মেরিল্যান্ডের সেন্ট অ্যান্ড্রুস সামরিক ঘাঁটির উদ্দেশ্যে রওনা হন। ঘাঁটিতে তাদেরকে ছোট একটি সম্বর্ধনা দেয়া হয়।

কিছুক্ষণ পর বাইডেন দম্পতি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের বিশেষ বিমানে চড়ে ক্যালিফর্নিয়ার উদ্দেশ্যে রওনা হন, যেখানে তারা ছুটি কাটাবেন।

XS
SM
MD
LG