অ্যাকসেসিবিলিটি লিংক

সাবেক শিক্ষামন্ত্রী নওফেলের আয়কর নথি জব্দের আদেশ

সাবেক শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল (ফাইল ছবি)
সাবেক শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল (ফাইল ছবি)

সাবেক শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল "জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন করেছেন" বলে অভিযোগ থাকায়, তার আয়কর নথি জব্দের আদেশ দিয়েছে আদালত।

রবিবার (১৯ জানুয়ারি) ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ জাকির হোসেন গালিব দুদকের আবেদনের প্রেক্ষিতে এ আদেশ দেন।

মামলার তদন্ত কর্মকর্তা কমিশনের উপ-পরিচালক কমলেশ মন্ডল আয়কর নথি জব্দের আবেদন করেন। শুনানি শেষে আদালত আবেদন মঞ্জুর করেন।

দুদকের আবেদনে বলা হয়, সাবেক শিক্ষামন্ত্রী "অসৎ উদ্দেশ্য অসাধু উপায়ে জ্ঞাত আয়ের উৎসের সঙ্গে অসঙ্গতিপূর্ণ" ২ কোটি ২৭ লাখ ৫৯ হাজার ৩০৮ টাকার স্থাবর ও অস্থাবর সম্পদের মালিকানা অর্জন করেন। তা ভোগদখলে রেখে "অপরাধমূলক অসদাচরণ" ও ৪১টি ব্যাংক হিসাবে সন্দেহজনকভাবে ১১৩ কোটি ৮৯ লাখ ৪৩ হাজার ৬২৮ টাকা লেনদেন করে।

মানিলন্ডারিংয়ে সম্পৃক্ত অপরাধ দুর্নীতি ও ঘুষ সংঘটনের মাধ্যমে প্রাপ্ত অর্থ বা সম্পত্তির অবৈধ উৎস গোপন বা আড়াল করার উদ্দেশ্যে তা স্থানান্তর করে দুর্নীতি দমন আইনে শাস্তিযোগ্য অপরাধ করায় মামলা দায়ের করা হয়েছে।

মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে আসামির আয়কর নথি জব্দের আবেদন করেন তদন্ত কর্মকর্তা।

মহিবুল হাসান চৌধুরী ২০২৪ সালের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে চট্টগ্রাম-৯ আসন থেকে দ্বিতীয় বার সংসদ সদস্য নির্বাচিত হন।

This item is part of
XS
SM
MD
LG