অ্যাকসেসিবিলিটি লিংক

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ‘কারচুপি’ তদন্ত করবে দুদক

দুর্নীতি দমন কমিশন (দুদক)
দুর্নীতি দমন কমিশন (দুদক)

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে কারচুপির বিষয়ে সংশ্লিষ্ট কর্মকর্তাদের বিরুদ্ধে অনুসন্ধানের সিদ্ধান্ত নিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

বুধবার (২২ জানুয়ারি) দুদকের প্রধান কার্যালয়ে এক ব্রিফিংয়ে দুদকের মহাপরিচালক (প্রতিরোধ) আখতার হোসেন সাংবাদিকদের এ কথা বলেন।

তিনি বলেন, একাদশ জাতীয় সংসদ নির্বাচনে কারচুপির অভিযোগ পেয়েছে কমিশন।

তিনি আরও বলেন, কমিশনের গঠিত তদন্ত দল সুনির্দিষ্টভাবে প্রশাসন, নির্বাচন কমিশন ও পুলিশের কর্মকর্তাদের কর্মকাণ্ড তদন্ত করবে।

একাদশ জাতীয় সংসদ নির্বাচন

২০১৮ সালের ৩০ ডিসেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে ৩০০ আসনের মধ্যে আওয়ামী লীগ একাই ২৫৭টি আসনে জয়ী হয়ে টানা তৃতীয়বারের মতো সরকার গঠন করে। অন্যদিকে জাতীয় ঐক্যফ্রন্টের অংশ হিসেবে নির্বাচনে অংশ নেওয়া বিএনপি ও তাদের মিত্ররা মাত্র ৭টি আসনে জয়ী হয়।

নির্বাচন নিয়ে বিরোধী দল ও নাগরিক সমাজের পক্ষ থেকে গুরুতর অভিযোগ ওঠে। বিরোধীরা এই নির্বাচনকে ‘নিশি রাতের নির্বাচন’ বলে আখ্যায়িত করে। অভিযোগ করা হয়, নির্বাচনের আগের রাতে বেশির ভাগ ভোট দেওয়া হয়ে গেছে।

This item is part of
XS
SM
MD
LG