অ্যাকসেসিবিলিটি লিংক

ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত

ঢাকা শহর
ঢাকা শহর

রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন জায়গায় ভূমিকম্প অনুভূত হয়েছে। গভীর রাতে রাজধানীর ভবনগুলো কেঁপে ওঠায় অনেকেই আতঙ্কিত হওয়ার কথা জানিয়েছেন।

বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) রাত ১টা ২৩ মিনিটের দিকে তীব্র ঝাঁকুনি অনুভুত হয়।

যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানিয়েছে, ভূকম্পনটির উৎপত্তিস্থল ভারতের মনিপুরের ওয়াজিংয়ে। রিকটার স্কেলে ভূকম্পের মাত্রা ছিল ৫ দশমিক ১। এর গভীরতা ছিল ১০৬ কিলোমিটার। প্রতিবেশী মিয়ানমারেও ভূমিকম্পটির প্রভাব পড়েছে।

চলতি জানুয়ারি মাসে এর আগেও কয়েকবার ভূমিকম্প অনুভূত হয়েছে। ৩ ও ৭ জানুয়ারি ভূমিকম্প হয়েছে। ৩ জানুয়ারি হওয়া ভূমিকম্পটির উৎপত্তিস্থল ঢাকা থেকে ৪৮২ কিলোমিটার দূরে। এটি ছিল মাঝারি ধরনের। আর ৭ জানুয়ারির ভূমিকম্পটি ছিল তীব্র ধরনের।

This item is part of
XS
SM
MD
LG