অ্যাকসেসিবিলিটি লিংক

ওয়াশিংটন বিমান দুর্ঘটনায় উদ্ধার অভিযান ও তদন্ত অব্যাহত

যুক্তরাষ্ট্রের উপকূলরক্ষা বিভাগ প্রদত্ত এই ছবিতে রনাল্ড রেগান ওয়াশিংটন ন্যাশনাল বিমানবন্দরের কাছে পোটোম্যাক নদীতে ধ্বংসাবশেষ দেখা যাচ্ছে। ৩০ জানুয়ারি, ২০২৫। 
যুক্তরাষ্ট্রের উপকূলরক্ষা বিভাগ প্রদত্ত এই ছবিতে রনাল্ড রেগান ওয়াশিংটন ন্যাশনাল বিমানবন্দরের কাছে পোটোম্যাক নদীতে ধ্বংসাবশেষ দেখা যাচ্ছে। ৩০ জানুয়ারি, ২০২৫। 

ওয়াশিংটনের কাছে বুধবার রাতে মাঝ আকাশে একটি বিমান ও হেলিকপ্টারের সংঘর্ষের ফলে ৬৭ জন নিহত হয়; এই দুই আকাশযান পুনরুদ্ধার করতে শুক্রবারও প্রচেষ্টা অব্যাহত রয়েছে।

যুক্তরাষ্ট্রের একাধিক সংস্থার তদন্তকারীরা আমেরিকান এয়ারলাইন্সের বিমান থেকে তথাকথিত ‘ব্ল্যাক বক্স’ উদ্ধার করেছেন। যুক্তরাষ্ট্রের একটি সামরিক হেলিকপ্টারের সঙ্গে সংঘর্ষের পর ওই বিমান কয়েক টুকরো হয়ে পোটোম্যাক নদীতে আছড়ে পড়েছিল। দমকল বিভাগের কর্মকর্তারা বলেছেন, ডুবুরিরা “বিমানটিকে উদ্ধার করতে” ও অতিরিক্ত উপাদান খুঁজে বের করতে চাইছে।

জাতীয় পরিবহন নিরাপত্তা বোর্ড এই সংঘর্ষের কারণ অনুসন্ধান করতে বিমানের ‘ফ্লাইট ডেটা রেকর্ডার’ ও ‘ককপিট ভয়েস রেকর্ডা’র থেকে তথ্য সংগ্রহ করবে।

পিএসএ এয়ারলাইন্সের শাখা সংস্থা পরিচালিত আমেরিকান এয়ারলাইন্সের এই ফ্লাইটে থাকা ৬৪ জন যাত্রী ও বিমানকর্মীর কেউই বেঁচে নেই। আর্মি ইউএইচ-৬০ ব্ল্যাক হক হেলিকপ্টারে থাকা তিনজন কর্মীও নিহত হয়েছেন, বৃহস্পতিবার এমনটাই জানিয়েছেন ফেডারেল ও স্থানীয় কর্মকর্তারা। দুটি আকাশযানই বুধবার রাতে রনাল্ড রেগান ওয়াশিংটন ন্যাশনাল বিমানবন্দরের কাছে পোটোম্যাক নদীতে বিধ্বস্ত হয়েছে; ভার্জিনিয়ার আর্লিংটনে ওয়াশিংটনের বাইরে এই দুর্ঘটনাটি ঘটেছে। উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে।

ফেডারেল বিমান বিষয়ক প্রশাসনের অভ্যন্তরীণ প্রতিবেদন মোতাবেক, এই সংঘর্ষ যখন ঘটে তখন একজন বিমান চলাচল নিয়ন্ত্রণকারী কাজ করছিলেন; বিমানবন্দরের টাওয়ারে সাধারণত দুইজন ব্যক্তিকে দায়িত্ব দেওয়া হয়।

এই প্রতিবেদনে বলা হয়েছে, “দিনের ওই সময় ও বিমান চলাচলের পরিমাণের নিরিখে অবস্থানের রূপরেখা স্বাভাবিক ছিল না।”

প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প বৃহস্পতিবার বিকালে দুটি নির্বাহী আদেশে স্বাক্ষর করেছেন; এর মধ্যে রয়েছে এফএএ-র ডেপুটি প্রশাসক হিসেবে একজনকে নিয়োগের বিষয়টি। বিমান বিষয়ক অন্য আদেশের মাধ্যমে ফেডারেল ডাইভার্সিটি উদ্যোগকে স্থগিত করা হয়েছে।

ওভাল দফতরে আদেশে স্বাক্ষর করার সময় ট্রাম্প কোনও প্রমাণ ছাড়াই বারবার বলেন, এই সংঘর্ষের পিছনে ফেডারেল ডাইভারসিটি কর্মসূচির হাত থাকতে পারে।

যুক্তরাষ্ট্রের পরিবহন মন্ত্রী শন ডাফি, যিনি হোয়াইট হাউসে প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের সংবাদ সম্মেলনে যোগ দেন, বলেন, দুর্ঘটনার আগে পর্যন্ত দুটো বিমানই “সাধারণ উড়ান রীতি” মেনেই চলছিল।

This item is part of
XS
SM
MD
LG