অ্যাকসেসিবিলিটি লিংক

একুশে পদক: মাহমুদুর রহমান সহ ১৩জন ও নারী ফুটবল দল মনোনীত

একুশে পদক পুরষ্কার
একুশে পদক পুরষ্কার

বিভিন্ন ক্ষেত্রে অসামান্য অবদানের জন্য এবার ১৩ বিশিষ্ট ব্যক্তি এবং খেলাধুলা ক্যাটাগরিতে নারী ফুটবল দলকে ‘একুশে পদক ২০২৫’–এর জন্য মনোনীত করা হয়েছে।

বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয় থেকে মনোনীতদের নাম ঘোষণা করা হয়।

এই তালিকায় রয়েছেন—শিল্পকলা(চলচ্চিত্র) ক্যাটাগরিতে আজিজুর রহমান (মরণোত্তর), সংগীতে ওস্তাদ নীরদ বরণ বড়ুয়া (মরণোত্তর) ও ফেরদৌস আরা, আলোকচিত্রে নাসির আলী মামুন, চিত্রকলায় রোকেয়া সুলতানা, সাংবাদিকতায় মাহফুজ উল্লা (মরণোত্তর), সাংবাদিকতা ও মানবাধিকারে মাহমুদুর রহমান, সংস্কৃতি ও শিক্ষায় ড. শহীদুল আলম, শিক্ষায় ড. নিয়াজ জামান, বিজ্ঞান ও প্রযুক্তিতে মেহেদী হাসান খান, সমাজসেবায় মোহাম্মদ ইউসুফ চৌধুরী (মরণোত্তর), ভাষা ও সাহিত্যে হেলাল হাফিজ (মরণোত্তর) ও শহীদুল জহির (মরণোত্তর) এবং গবেষণায় মঈদুল হাসান।

এ ছাড়া, খেলাধুলা ক্যাটাগরিতে নেপালে অনুষ্ঠিত সাফ নারী চ্যাম্পিয়নশিপে অসাধারণ সাফল্যের জন্য এবার পদকটির জন্য মনোনীত করা হয়েছে বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দলকে।

This item is part of
XS
SM
MD
LG