অ্যাকসেসিবিলিটি লিংক

প্রধান উপদেষ্টা ইউনূস শিগগিরই 'আয়নাঘর' পরিদর্শনে যাবেন

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস
প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস

বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার প্রেস উইং বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) জানিয়েছে, মুহাম্মদ ইউনুস "যত দ্রুত সম্ভব দেশি-বিদেশি সাংবাদিকদের সঙ্গে নিয়ে আয়নাঘর পরিদর্শনে যাবেন।"

উপদেষ্টা পরিষদের সভায় এ সিদ্ধান্ত হয়েছে বলে তারা জানিয়েছে।

উপদেষ্টা পরিষদের সভায় রমজানে দ্রব্যমূল্য স্থিতিশীল রাখার বিষয়েও আলোচনা হয়। টিসিবির মাধ্যমে পণ্য পরিবহন, ব্যাপকহারে আমদানি ও সুষ্ঠু সরবরাহ নিশ্চিত করা নিয়ে আলোচনা হয়েছে।

এ ছাড়া, আসন্ন রমজানে লোডশেডিং না রাখা এবং বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক রাখার বিষয়ে আলোচনা হয়েছে বলে জানানো হয়েছে।

This item is part of
XS
SM
MD
LG