অ্যাকসেসিবিলিটি লিংক

ধর্মীয় ভাবগাম্ভীর্য সহকারে বাংলাদেশে ইসলাম ধর্মের পবিত্র রাত শবে বরাত পালিত

ধর্মীয় ভাবগাম্ভীর্য সহকারে বাংলাদেশে ইসলাম ধর্মের পবিত্র রাত শবে বরাত পালিত
ধর্মীয় ভাবগাম্ভীর্য সহকারে বাংলাদেশে ইসলাম ধর্মের পবিত্র রাত শবে বরাত পালিত

ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে বাংলাদেশে পালিত হয়েছে সৌভাগ্য ও ক্ষমাপ্রাপ্তির রজনী পবিত্র হিসেবে পরিচিত শবে বরাত।

শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) দিবাগত রাতে বাংলাদেশে শবে বরাত পালিত হয়েছে।

আরবি শাবান মাসের ১৫ তারিখ দিবাগত রাতে শবে বরাত পালিত হয়। শব-ই-বরাত একটি উল্লেখযোগ্য অনুষ্ঠান হিসাবে বিবেচিত হয় যখন মুসলমানরা আল্লাহর ইবাদত বন্দেগি করে এবং তাদের অপরাধের জন্য ক্ষমা প্রার্থনা করে।

বিশ্বাস করা হয়, পাপ থেকে মুক্তি পাওয়ার জন্য এই রাতটি উপযু্ক্ত এবং পুরো বছরের জন্য তাদের সৌভাগ্য নির্ধারণ করে দেয়।

বাংলাদেশ টেলিভিশন, বাংলাদেশ বেতারসহ বিভিন্ন বেসরকারি টিভি চ্যানেল ও রেডিও এ দিনের তাৎপর্য তুলে ধরে বিশেষ অনুষ্ঠানমালা সম্প্রচার করেছে।

পবিত্র শবে বরাত উপলক্ষে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) তত্ত্বাবধান আতশবাজি ফোটানো নিষিদ্ধ ঘোষণা করেছে।

প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস পবিত্র শবে বরাত উপলক্ষে দেশসহ বিশ্বের সকল মুসলমানকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানিয়েছেন।

এদিন বিপুল সংখ্যক মুসল্লি কবরস্থানে গিয়ে স্বজনদের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করেছেন।

এছাড়া গরীব ও দুস্থদের মাঝে অর্থ, খাবার ও মিষ্টান্নও বিতরণ করা হয়।

This item is part of
XS
SM
MD
LG