অ্যাকসেসিবিলিটি লিংক

ঢাকার শাহজাদপুরে আবাসিক হোটেলে আগুন, চারজনের লাশ উদ্ধার

রাজধানীর শাহজাদপুরে সৌদিয়া হোটেলে অগ্নিকাণ্ড।
রাজধানীর শাহজাদপুরে সৌদিয়া হোটেলে অগ্নিকাণ্ড।

ঢাকার শাহজাদপুরের বাঁশতলা এলাকার সৌদিয়া নামের একটি আবাসিক হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে চারজন নিহত হয়েছেন।

সোমবার (৩ ফেব্রুয়ারি) বেলা ১২টার দিকে এ ঘটনা ঘটে।

কুর্মিটোলা ফায়ার স্টেশনের কর্মকর্তা মোহাম্মদ আরিফ বলেন, "আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ২টি ইউনিট। দুপুর ১টা ৩মিনিটে আগুন নিয়ন্ত্রণে এসেছে"।

তবে কী কারণে আগুনের সূত্রপাত হয়েছে ; এ বিষয়ে এখন পর্যন্ত কিছু জানা যায়নি বলে জানিয়েছেন তিনি।

আগুনের ঘটনায় রাস্তায় তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। এতে ভোগান্তিতে পড়েছেন ওই এলাকায় চলাচলরত সাধারণ মানুষ।

ফায়ার সার্ভিস সূত্রকে উদ্ধৃত করে ঢাকার সংবাদমাধ্যম প্রথম আলো লিখছে, "ছয় তলা ভবনের ২ তলায় আগুন লাগে। নিহত ব্যক্তিদের লাশ ছয় তলায় পাওয়া গেছে। একজনের লাশ পাওয়া গেছে বাথরুমের ভেতরে। তিনটি লাশ পাওয়া গেছে সিঁড়ির গোড়ায়। সিঁড়ির দরজা তালা মারা ছিল।"

This item is part of
XS
SM
MD
LG