অ্যাকসেসিবিলিটি লিংক

১২ কেজির এলপিজি সিলিন্ডারে দাম কমলো ২৮ টাকা

ফাইল ফটোঃ ১২ কেজি এলপিজি সিলিন্ডার
ফাইল ফটোঃ ১২ কেজি এলপিজি সিলিন্ডার

১২ কেজির এলপিজি সিলিন্ডারে ২৮ টাকা কমিয়ে মার্চ মাসের জন্য ১ হাজার ৪৫০ টাকা দাম নির্ধারণ করা হয়েছে। সোমবার (৩ মার্চ) ৬টা থেকে গ্যাসের নতুন এই দাম কার্যকর হয়েছে।

বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের (বিইআরসি) ঘোষণা অনুযায়ী, মাসজুড়ে প্রতি কেজি এলপি গ্যাসের দাম ১২৩ টাকা ১৬ পয়সা থেকে ২ টাকা ৩৫ পয়সা কমে ১২০ টাকা ৮১ পয়সা করা হয়েছে।

অন্যান্য আকারের সাড়ে পাঁচ কেজি থেকে ৪৫ কেজি পর্যন্ত এলপিজি সিলিন্ডারের দামও একই হারে কমবে।

এতে আরও বলা হয়, প্রতি কেজি 'অটো গ্যাস' (মোটরযানে ব্যবহৃত এলপিজি) ৬৭ টাকা ৭৮ পয়সা (ভ্যাটসহ) থেকে কমিয়ে ৬৬ টাকা ৪৩ পয়সা নির্ধারণ করা হয়েছে।

রাষ্ট্রীয় মালিকানাধীন এলপি গ্যাস কোম্পানির বাজারজাত করা এলপিজির দাম বাড়বে না। কারণ এটি স্থানীয়ভাবে ৫ শতাংশের কম বাজার শেয়ার নিয়ে উৎপাদিত হয়।

২০২৩ সালের ফেব্রুয়ারিতে স্থানীয় বাজারে ১২ কেজি এলপিজির সর্বোচ্চ দাম ছিল ১ হাজার ৪৯৮ টাকা।

This item is part of
XS
SM
MD
LG