অ্যাকসেসিবিলিটি লিংক

কানাডার দুগ্ধজাত পণ্য ও কাঠের উপর পাল্টা শুল্ক আরোপের হুমকি দিলেন ট্রাম্প

ফাইল ফটোঃ যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প ও কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো।
ফাইল ফটোঃ যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প ও কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো।

শুক্রবার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প বলেন যে কানাডা যুক্তরাষ্ট্রের কাঠ ও দুগ্ধজাত পণ্যের উপর বছরের পর বছর শুল্ক আরোপ করে “নিঃশেষ করে দিচ্ছে”। তিনি কানাডার উপর অবিলম্বে পাল্টা শুল্ক আরোপের হুমকি দিয়েছেন।

ওভাল অফিসে সংবাদদাতাদের সঙ্গে কথা বলার সময়ে ট্রাম্প বলেন আমাদের দুগ্ধজাত পণ্য ও কাঠের উপর কানাডা যে “প্রচন্ড শুল্ক” আরোপ করে সে কারণে কানাডায় যুক্তরাষ্ট্রের পণ্য বিক্রি করা অসম্ভব হয়ে উঠেছে। তিনি বলেন কানাডা এই শুল্ক প্রত্যাহার করতে রাজি না হলে, তিনি একই রকম শুল্ক আরোপ করবেন কানাডার উপর।

ট্রাম্প বৃহস্পতিবার মেক্সিকো ও কানাডার পণ্যের উপর ২৫% শুল্ক চার সপ্তাহের জন্য মূলতবি করেন।

মেক্সিকোর প্রেসিডেন্ট ক্লডিয়া শেইনবামের কাছ থেকে সরাসরি একথা জানার পর যে কিভাবে তার সরকার যুক্তরাষ্ট্রে অভিবাসন-প্রত্যাশীদের ঢল নিয়ন্ত্রণে এবং প্রাণনাশী মাদক ফেন্টানল চোরাচালান বন্ধ করতে সাহায্য করেছে, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প বলেন তিনি মেক্সিকোর উপর আরোপিত শুল্ক দেরিতে কার্যকর করবেন।

এক দিন আগেই যুক্তরাষ্ট্রের তিনটি বৃহত্তম গাড়ি নির্মাতা এ কথা জানানোর পর যে শুল্ক আরোপ করলে তাদের মারাত্মক আর্থিক ক্ষতি হতে পারে ট্রাম্প ঘোষণা করেন যে তিনি এই দু’টি দেশ থেকে গাড়ি আমদানির উপর শুল্কে বিরতি দিচ্ছেন।

শুক্রবার ট্রাম্প বলেন, “ভারত আমাদের উপর প্রচুর শুল্ক আরোপ করেছে” এবং যুক্তরাষ্ট্র ভারতে কিছু বিক্রি করতে পারে না। তবে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় শুক্রবার ঘোষণা করেছে যে তারা যুক্তরাষ্ট্রের সঙ্গে একটি দ্বিপাক্ষিক বানিজ্য চুক্তি নিয়ে কাজ করছে এবং “শুল্ক ও শুল্ক-মুক্তির বাধা কমিয়ে আনবে এবং দুই দেশের মধ্যে সাপ্লাই চেইনকে সমন্বিত করবে”।

This item is part of
XS
SM
MD
LG