অ্যাকসেসিবিলিটি লিংক

বনশ্রীতে স্বর্ণ ব্যবসায়ীকে গুলির ঘটনায় গ্রেপ্তার ৬

বনশ্রীতে স্বর্ণ ব্যবসায়ীকে গুলির ঘটনায় গ্রেপ্তার ৬
বনশ্রীতে স্বর্ণ ব্যবসায়ীকে গুলির ঘটনায় গ্রেপ্তার ৬

রাজধানীর বনশ্রীতে এক স্বর্ণ ব্যবসায়ীকে গুলি করার পর স্বর্ণালঙ্কার লুটের ঘটনায় জড়িত থাকার অভিযোগে ছয়জনকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)।

শনিবার (৮ মার্চ) ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের উপকমিশনার (মিডিয়া) তালেবুর রহমান জানান, “রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ওই ছয়জনকে গ্রেপ্তার করা হয়।”

তিনি বলেন, “এ সময় তাদের কাছ থেকে স্বর্ণালঙ্কার ও অবৈধ অস্ত্র উদ্ধার করা হয়েছে।”

গত ২৪ ফেব্রুয়ারি রাজধানীর বনশ্রীতে ব্যবসায়ী আনোয়ার হোসেন (৪৫) গুলি করে স্বর্ণালঙ্কার লুটের ঘটনা ঘটে।

হাতে ও পায়ে গুলিবিদ্ধ আনোয়ারকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বনশ্রী সি ব্লকে 'অলঙ্কার' নামে তার একটি গয়নার দোকান রয়েছে।

রাতে দোকান বন্ধ করে ২০০ তোলা স্বর্ণ ও নগদ এক লাখ টাকা নিয়ে বাসায় ফেরার সময় তার ওপর অতর্কিত হামলা চালানো হয়।

This item is part of
XS
SM
MD
LG