অ্যাকসেসিবিলিটি লিংক

সিরিয়ার জঙ্গি বিমান ফিলিস্তিনি শিবিরে আক্রমণ চালিয়েছে

সিরিয়ায় বিরোধী পক্ষের সক্রিয়বাদীরা বলছে যে সরকারী জঙ্গি বিমানগুলো রাজধানী দামেস্কের দক্ষিণ উপকন্ঠে একটি ফিলিস্তিনি শিবিরের ওপর বোমা বর্ষণ করলে অন্তত আটজন প্রাণ হারিয়েছে।

সক্রিয়বাদীরা বলছে যে আজ রোববারের এই বিমান হামলা ছিল , প্রেসিডেন্ট বাশার আল আসাদের প্রতি অনুগত সৈন্যরা দমন অভিযান শুরুর পরে ইয়ারমুক শরনার্থি শিবিরে এ ধরণের প্রথম আক্রমণ ।

সিরিয়ায় অন্যত্র , বিদ্রোহীরা দাবি করেছে যে তারা উত্তরের আলেপ্পো শহরের কাছে সরকারী সৈন্যদের বিরুদ্ধে লড়াই করে একটি সামরিক একাডেমির নিয়ন্ত্রণ গ্রহণ করেছে।

ইয়ারমুকে কিংবা সামরিক একাডেমিতে হতাহত সম্পর্কে নিরপেক্ষ কোন সুত্র থেকে খবর নিশ্চিত করা যায়নি কারণ সিরিয়ায় নিরপেক্ষ সাংবাদিকদের মুক্ত ভাবে খবর পাঠানোর উপর নিষেধাজ্ঞা আছে।
This item is part of
XS
SM
MD
LG