অ্যাকসেসিবিলিটি লিংক

আফগান জেলা প্রধান বিস্ফোরণে নিহত

আফগানিস্তানের পূর্বাঞ্চলে কর্মকর্তারা বলছেন যে জেলা প্রধান নুর আগা কামরানের গাড়িতে বোমার আঘাত লাগলে তিনি নিহত হন।

কর্তৃপক্ষ বলছে যে নানগারহার প্রদেশের রাজধানী জালালাবাদে আজ এই বিস্ফোরণটি ঘটে। পুলিশ বলেছে যে ঐ হামলায় , অন্তত তার একজন দেহরক্ষী এবং আশপাশের কয়েকজন লোক আহত হয়েছে।

এই বোমা বিস্ফোরণের দায় কেউই স্বীকার করেনি তবে প্রেসিডেন্ট হামিদ কারজাইয়ের মার্কিন সমর্থিত সরকারের বিরুদ্ধে লড়াইয়ে , নিয়মিত ভাবেই তালিবান এই কৌশল অ বলম্বন করে থাকে।
This item is part of
XS
SM
MD
LG