অ্যাকসেসিবিলিটি লিংক

আফগানিস্তানের কুন্দুজ শহরের অংশবিশেষ আফগান সৈন্যদের দখলে

আজ বৃহস্পতিবার ভোরে আফগান সৈন্যরা প্রচন্ড লড়াইয়ের পর তালিবান যোদ্ধাদের কাছ থেকে উত্তরের কুন্দুজ শহর পুনর্দখল করেছে।

সংসদে নিম্ন কক্ষের স্পীকার আবদুল রউফ ইব্রাহিমী কাবুলে সংবাদদাতাদের বলেন যে সরকারী বাহনী কুন্দুজে অগ্রগতি অর্জন করেছে তবে তারা শহরের নিয়ন্ত্রণ গ্রহণ করেছে কীনা , সে কথা সুনির্দিষ্ট ভাবে বলেননি। ইব্রাহিমী বলেন বর্তমানে কুন্দুজে লড়াই চলছে এবং এটা বলা মুস্কিল যে সরকারের নিয়ন্ত্রণে কোন অংশ রয়েছে এবং কোনটা এখন ও শত্রুদের দখলে।

আফগানিস্তানের স্বরাষ্ট্র মন্ত্রকের মুখপাত্র সাদিক সিদ্দিক ভয়েস অফ আমেরিকাকে বলেন যে রাতে আফগান বাহিনী আক্রমণ অভিযান শুরু করে এবং সেটা খুবই সফল হয়। তিনি বলেন ঐ অভিযানে আফগান নিরাপত্তা বাহিনী কয়েক শ তালিবানকে হত্যা করেছে।

এ দিকে আজ আরও আগের দিকে কুন্দুজের বাশিন্দারা সংবাদদাতাদের জানান যে আফগান সুরক্ষা বাহিনী এখন শহরটির নিয়ন্ত্রণ গ্রহণ করেছে।

তবে তালিবান , যারা নাকি সোমবার কুন্দুজ দখল করেছিলো তারা জোর দাবি জানাচ্ছে যে তাদের যোদ্ধারা শহরটি নিয়ন্ত্রণ করছে। তাদের মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ বলেন যে অল্প সময়ের জন্য আফগান নিরাপত্তা বাহিনী কুন্দুজের নিয়ন্ত্রণ নিয়েছিল তবে তাদের আবার বিতাড়িত করা হয় এবং শহরটি এখন তালিবান নিয়ন্ত্রণ করছে।

This item is part of
XS
SM
MD
LG