অ্যাকসেসিবিলিটি লিংক

আফগানিস্তানে আটক ২ ফরাসী সাংবাদিককে অবশেষে মুক্তি দেয়া হল

আফগানিস্তানে আটক ২ ফরাসী সাংবাদিককে অবশেষে মুক্তি দেয়া হল
আফগানিস্তানে আটক ২ ফরাসী সাংবাদিককে অবশেষে মুক্তি দেয়া হল

আফগানিস্তানে তালেবানদের হতে ৫৪৭ দিন আটক থাকার পর ২ জন ফরাসী সাংবাদিককে অবশেষে মুক্তি দেওয়া হয়েছে এবং তারা দেশে ফিরেছেন । তাদের সঙ্গে তাদের আফগান দোভাষী রেজা দিনকেও ছেড়ে দেয়া হয়েছে। এ সম্পর্কে ওয়াশিংটন থেকে রোকেয়া হায়দার কথা বলেছেন প্যারিসে মুকাভিনেতা ও সাংবাদিক পার্থ প্রতিম মজুমদারের সঙ্গে ।

পার্থ প্রতিম জানালেন – ফরাসীরা অনেকেই জিজ্ঞেস করছেন যে এদের ছাড়া হয়েছে কি কারণে বা কিভাবে? সেটা এখনও আলোকিত করেনি ফরাসী সরকার। তারা বলছেন, এখনও ফ্রান্সের ৯ জন সাংবাদিক পৃথিবীর বিভিন্ন প্রান্তে – সোমালিয়া, আলজেরিয়াসহ বিভিন্ন জায়গায় আটক রয়েছে। ফরাসী সরকার বলেছে, তারা বিভিন্ন মাধ্যম দিয়ে, আফগান প্রেসিডেন্টের মাধ্যমে এবং উপজাতিয় নেতাদের সঙ্গে যোগাযোগ করে এদেরকে ছাড়িয়ে নিয়ে এসেছে।

This item is part of
XS
SM
MD
LG