অ্যাকসেসিবিলিটি লিংক

ন্যাশনাল জিওগ্রাফিক চ্যানেলের সেই সবুজ চোখের 'আফগান গার্ল' খ্যাত শরবত গুলাকে ইতালি আশ্রয় দিয়েছে

ফাইল ছবিতে ন্যাশনাল জিওগ্রাফিক চ্যানেলের সেই সবুজ চোখের 'আফগান গার্ল' খ্যাত শরবত গুলাকে দেখা যাচ্ছে। নভেম্বর ০৬, ২০১৬।
ফাইল ছবিতে ন্যাশনাল জিওগ্রাফিক চ্যানেলের সেই সবুজ চোখের 'আফগান গার্ল' খ্যাত শরবত গুলাকে দেখা যাচ্ছে। নভেম্বর ০৬, ২০১৬।

ইতালির প্রধানমন্ত্রী মারিও ড্রাঘির অফিস গত বৃহস্পতিবার জানিয়েছে, দেশটি সবুজ চোখের 'আফগান গার্ল' খ্যাত শরবত গুলাকে আশ্রয় দিয়েছে। ১৯৮৫ সালে ন্যাশনাল জিওগ্রাফিকের ছবিতে তিনি তার দেশের যুদ্ধের প্রতীক হয়ে উঠেছিলেন।

এক বিবৃতিতে বলা হয়, গত আগষ্টে তালিবানের হাতে আফগানিস্তানের ক্ষমতা যাবার পর গুলা দেশ ছেড়ে যাবার জন্য সাহায্য চাইলে ইতালির সরকার এ বিষয়ে পদক্ষেপ নেয়। গুলার আগমন আফগান নাগরিকদের সরিযে নেয়া এবং সংহত করার একটি বৃহত্তর কর্মসূচীর অংশ ছিল।

যুক্তরাষ্ট্রের ফটোগ্রাফার স্টিভ ম্যাককারি গুলার ছোটবেলার একটি ছবি তুলে ছিলেন। ঐ সময় গুলা পাকিস্তান-আফগান সীমান্তের একটি শরণার্থী শিবিরে বসবাস করতেন।

মাথায় পরা স্কার্ফের মধ্য দিয়ে হিংস্রতা ও ব্যথায় ভরা চমকপ্রদ সবুজ চোখ নিয়ে তার উঁকি দেয়া ছবি, আন্তর্জাতিকভাবে তাকে পরিচিত করে তোলে। পরে ফটোগ্রাফার ম্যাককারি ২০০২ সালে ঐ অঞ্চলে ফিরে গিয়ে যখন তার খোঁজ করেন, তখন তার পরিচয় প্রকাশ পায়।

This item is part of
XS
SM
MD
LG