অ্যাকসেসিবিলিটি লিংক

সিমিন বারাকজাই আফগান সংসদে তাঁর খারিজ হয়ে যাওয়া পদ ফিরে পেতে অনশন করছেন ।

সিমিন বারাকজাই আফগান সংসদে তাঁর খারিজ হয়ে যাওয়া পদ ফিরে পেতে অনশন করছেন ।
সিমিন বারাকজাই আফগান সংসদে তাঁর খারিজ হয়ে যাওয়া পদ ফিরে পেতে অনশন করছেন ।

আফগান সংসদের একজন বহিস্কৃত সদস্যা , গত বছরের সংসদ নির্বাচনে ভোট জালিয়াতির অভিযোগে , তার সংসদ সদস্যপদ বাতিলের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে অনশন ধর্মঘট করছেন।

কাবুলে সংসদ ভবনের বাইরে তাঁবু খাটিয়ে গত এক সপ্তা ধরে সেমিন বারাকজাই তার এই রাজনৈতিক প্রতিবাদ চালিয়ে আসছেন। গত বছরের নির্বাচনের বিতর্কিত ফলাফলের অভিযোগে সংসদ বর্জনের পর , বহু আইনপ্রণেতা , এখন সংসদে ফিরে গেছেন। ২০১০ সালের সেপ্টেম্বর মাসের সংসদ নির্বাচনে ব্যাপক কারচুপির বিষয়ে প্রায় বছর খানেক ধরে চলে আসা বিবাদ নিস্পত্তির প্রচেষ্টা হিসেবে আফগানিস্তানের নির্বাচন কমিশন যে ন জন রাজনীতিককে বহিস্কার করেছ মিজ বারাকজাই তাদেরই একজন। তাকে তার পদে পূনর্বহাল না করা পর্যন্ত তিনি খাদ্য স্পর্শ করবেন না বলে প্রতিজ্ঞা করেছেন।

This item is part of
XS
SM
MD
LG