অ্যাকসেসিবিলিটি লিংক

নেটো সৈন্যরা আফগানিস্তানে ২০০ জঙ্গিকে হত্যা অথবা আটক করেছে

নেটো বলছে যে আফগান ও জোট বাহিনীর সৈন্যরা পুর্ব আফগানিস্তানে গত সপ্তায় দুটি অভিযানে ২০০ জঙ্গিকে হত্যা নয় আটক করেছে। জোট বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল কার্সটেন জ্যাকবসন কাবুলে সংবাদদাতাদের বলেন যে শীত মৌসুমের আগেই আফগান নের্তত্বধীন সামরিক অভিযানের একটি বড় প্রভাব পড়েছে বিদ্রোহীদের কর্মকান্ডের ওপর। জ্যাকবসান বলেন যে আলক্বায়দার সঙ্গে সম্পৃক্ত হাক্কানী চক্রের অন্তত ২০ জন বিদ্রোহীকে হয় হত্যা নয়তো আটক করা হয়েছে এবং এদের মধ্যে জঙ্গি নেতা, বোমা প্রস্তুতকারক এবং সুবিধা প্রদানকারীরা ও রয়েছে।

হাক্কানি চক্রজাল তালিবান বিদ্রোহীদের বিরুদ্ধে যুদ্ধরত যুক্তরাষ্ট্র ও আফগান বাহিনীর ওপর বেশ কয়েকটি বড় ধরণের হামলা চালিয়েছে। এই জঙ্গি গোষ্ঠিটি পাকিস্তানের উত্তর ওয়াজিরিস্তান উপজাতীয় এলাকায় ঘাটি গেড়েছে বলে মনে করা হচ্ছে। এই অঞ্চলটি আফগানিস্তানে পুর্বাঞ্চলের খোস্ত ও পাক্তিকা প্রদেশের সীমান্তবর্তী এলাকায় অবস্থিত। এই দুটি দেশের সীমান্ত এলাকা আল ক্বায়দা ও তালিবান সংশ্লিষ্ট জঙ্গিদের নিরাপদ আশ্রয় বলেই পরিচিত। গত সপ্তায় ঐ অঞ্চল সফরের সময়ে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিন্টন, পাকিস্তানের অভ্যন্তরে আল ক্বায়দা ও তালিবান সম্পৃক্ত জঙ্গিদের নিরাপদ আস্তানায় প্রয়োজনীয় অভিযান চালাতে পাকিস্তানের প্রতি আহ্বান জানিয়েছেন।

This item is part of
XS
SM
MD
LG