অ্যাকসেসিবিলিটি লিংক

ইরান, যুক্তরাষ্ট্র এবং ইউরোপীয় ইউনিয়নের পারমাণবিক বিষয়ক বৈঠক

ওমানে, ইরান, যুক্তরাষ্ট্র এবং ইউরোপীয় ইউনিয়নের মধ্যকার বৈঠক দ্বিতীয় দিনে গড়িয়েছে। এদিকে, একটি সামগ্রিক পারমাণবিক চুক্তি সম্পাদনের সময়সীমা এগিয়ে আসছে।

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী জন কেরি, ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ জাভাদ যারিফ, এবং ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্র বিষয়ক প্রধান ক্যাথরিন অ্যাশটন চেষ্টা করছেন সোমবারে একটি সমঝোতায় পৌঁছতে। এই চুক্তি নভেম্বরের ২৪ তারিখের মধ্যে সম্পাদন করতে হবে। কিন্তু গুরুত্বপূর্ণ বিষয়ে তেমন কোন অগ্রগতির আভাস পাওয়া যাচ্ছে না।

রোববার প্রচারিত এক টেলিভিশন ভাষনে, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা বলেছেন্‌, দুপক্ষের মধ্যে এখনও দূরত্ব অনেকখানি। ওমানের এই বৈঠক, জানুয়ারী মাসে রিপাবলিকান রাজনীতিকদের কংগ্রেসের দায়িত্বভার বুঝে নেবার আগে, ওবামা প্রশাসনের, ইরানের সঙ্গে একটি পারমাণবিক চুক্তি সম্পাদনের সবচেয়ে বড় সুযোগ।

ইরান যাতে তাদের ইউরেনিয়াম উত্তোলনের মাত্রা হ্রাস করে সেজন্যে পশ্চিম তার ওপর চাপ দিয়ে আসছে। ওদিকে ইরান বলছে, পারমাণবিক অস্ত্র তৈরি তাদের লক্ষ্য নয়।

This item is part of
XS
SM
MD
LG