অ্যাকসেসিবিলিটি লিংক

আফগানিস্তানে গণপূর্ত দফতরের সহকারি মন্ত্রী অপহৃত

আফগানিস্তানের গণপূর্ত দফতরের সহকারি মন্ত্রীকে অপহরণ করা হয়েছে বন্দুক উঁচিয়ে।এমোন উচ্চ পদের একজনকে অপহরণের এটাই সর্ব সাম্প্রতিক ঘটনা।
পুলিশ বলছে- কাবুলের উত্তরাঞ্চলবর্তি খির খানা মহল্লায় আহমেদ শা’ ওয়াহিদ তাঁর দফতর অভিমুখে যাওয়ার সময় তাঁকে তাঁর গাড়ি থেকে টেনে বের করে নিয়ে যাওয়া হয়।এ অপহরণের কোনো হেতু নির্নয় করা যায়নি- এর দায় দায়িত্ব নিয়েও কোনো দাবি দাওয়ার কথা শোনা যায়নি।এই হালের ক’ বছরে আফগান সরকারের অনেক ক’জন পদস্থ কর্তা ব্যক্তিই পণের অর্থ আদায়ের কারণে অপহৃত হয়েছেন অথবা তাঁদেরকে অপহরণের পর হত্যা করা হয়েছে।
আফগানিস্তানে প্রেসিডেন্ট নির্বাচনের ঠিক দশ দিনের মাথায় এ অপহরণের ঘটনা ঘটলো। নির্বাচন কিন্তু মোটামুটি শান্তিপুর্ণভাবেই সম্পন্ন হয়েছে। সাবেক অর্থমন্ত্রী আশরাফ গণি এবং বিরোধি দলিয় রাজনীতিক আব্দুল্লা আব্দুল্লা অগ্রবর্তী অবস্থানে রয়েছেন বলে প্রাথমিক ভোট গণনায় দেখা যাচ্ছে।চূড়ান্ত ফলাফল আসছে মাসে জানা যাবে, মনে হচ্ছে।
This item is part of
XS
SM
MD
LG