অ্যাকসেসিবিলিটি লিংক

আফগানিস্তানের উত্তরাঞ্চলে তালেবানের হামলায় বহু আফগান সেনা নিহত

Afghanistan
Afghanistan

আফগানিস্তানের উত্তরাঞ্চলে ইসলামপন্থী তালেবান, তুর্কমেনিস্তানের সঙ্গে সীমান্তের কাছে একটি গুরুত্বপূর্ণ জেলা দখল করেছে এবং বেশ কয়েকটি আক্রমণে বিপুল সংখ্যক আফগান সেনাকে হত্যা করেছে।গত ৩ দিনে জঙ্গীরা দেশের সর্বত্র হামলা চালিয়েছে এবং আফগান জাতীয় প্রতিরক্ষা ও নিরাপত্তা বাহিনী (ANDSF)’র ৮০জনের বেশী কর্মীকে হত্যা করেছে। ANDSFকে প্রশিক্ষণ ও পরামর্শ দেয় যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী।সোমবার কর্মকর্তারা বলেন তালেবান যোদ্ধারা জাওযান প্রদেশে খামইয়াব জেলায়, কয়েকটি দিক থেকে আক্রমণ চালায় এবং গত রাতে ওই জেলা দখল করে। প্রাদেশিক পুলিশ প্রধান জেনারেল ফাকির মোহাম্মদ ভয়েস অফ আমেরিকাকে বলেছেন বেসামরিক লোকজন যাতে হতাহত না হয় সে কারণে সরকারি বাহিনী ওই এলাকা থেকে প্রত্যাহার করে।

This item is part of
XS
SM
MD
LG