অ্যাকসেসিবিলিটি লিংক

আফগানিস্তানের আত্মঘাতী বোমা হামলায় ১৭ জন নিহত

আজ আফগানিস্তানের পুর্বাঞ্চলীয় খোস্ত প্রদেশে একজন আত্মঘাতী বোমাবাজ কমপক্ষে ১৭ জনকে হত্যা এবং আরও ৫০ জনকে আহত করেছে।

প্রাদেশিক গভর্ণরের একজন মুখপাত্র, ভয়েস অফ আমেরিকাকে বলেন যে প্রাদেশিক সরকারের দূর্নীতির অভিযোগের বিরু্দ্ধে আয়োজিত এক সমাবেশে বোমাবাজটি আঘাত হানে।

আহতদের মধ্যে হুমায়ুন হুমায়ুন নামের আফগানিস্তানের একজন বিধায়কও রয়েছেন। পাকিস্তানের সীমান্তবর্তী এই খোস্ত প্রদেশে এক সপ্তা ধরে সরকারের বিরুদ্ধে এই সব প্রতিবাদ বিক্ষোভের নের্তৃত্ব দিচ্ছে সুশীল সমাজের সদস্য এবং কোন কোন বিধায়ক।

তালিবানের একজন মুখপাত্র বলেছেন যে খোস্ত বিস্ফোরণের সঙ্গে তাদের কোন সম্পৃক্ততা নেই।

এ দিকে সহিংসতায় জর্জরিত দক্ষিণের হেলমান্দ প্রদেশে রাস্তায় পোতা এক বোমা বিস্ফোরণে জেলা পুলিশ প্রধান নিহত হয়েছেন। স্থানীয় কর্তৃপক্ষ বলছে যে আজ ভোর বেলায় গেরেস্ক জেলায় তালিবানের আরেকটি হামলার স্থান পরিদর্শনে যাবার পথে তাঁর গাড়িতে বোমা হামলা চালানো হয়।

This item is part of
XS
SM
MD
LG