অ্যাকসেসিবিলিটি লিংক

ওমিক্রন সত্ত্বেও এএফসিওএন টুর্নামেন্টের জন্য প্রস্তুত ক্যামেরুন: আফ্রিকান ফুটবল কনফেডারেশন

ফাইল ছবিতে দেখা যাচ্ছে, কায়রোতে কনফেডারেশন অফ আফ্রিকান ফুটবলের সাধারণ সভার সময় সিএএফ'র মহাসচিব বেরন মোসেনগো-ওম্বা সংবাদ সম্মেলনে কথা বলছেন। নভেম্বর ২৬, ২০২১।
ফাইল ছবিতে দেখা যাচ্ছে, কায়রোতে কনফেডারেশন অফ আফ্রিকান ফুটবলের সাধারণ সভার সময় সিএএফ'র মহাসচিব বেরন মোসেনগো-ওম্বা সংবাদ সম্মেলনে কথা বলছেন। নভেম্বর ২৬, ২০২১।

আফ্রিকান ফুটবল কনফেডারেশন (সিএএফ) এমন ধারণাকে বাতিল করে দিয়েছে যে, মহামারীর কারণে আফ্রিকা ফুটবল কাপ অফ নেশনস (এএফসিওএন) আবার স্থগিত হতে পারে। ঐ টুর্নামেন্টটি আগামী জানুয়ারী মাসে ক্যামেরুনে শুরু হবার কথা রয়েছে।

গতকাল বুধবার সিএএফ'র মহাসচিব বেরন মোসেনগো-ওম্বা ক্যামেরুন সফরে গিয়ে বলেন, ওমিক্রন প্রকরণের বিস্তার স্টেডিয়ামে দর্শকদের সংখ্যা ঠিক কত হবে তার উপর নির্ভর করছে। তবে তিনি বলেন, ক্যামেরুন আফ্রিকার শীর্ষ ফুটবল (সকার) টুর্নামেন্টের জন্য প্রস্তুত।

ওম্বা বলেন, কোভিড মহামারী সত্ত্বেও আফ্রিকা ফুটবল কাপ অফ নেশনস (এএফসিওএন) টুর্নামেন্ট ক্যামেরুনে নেওয়া পরিকল্পনা অনুযায়ী জানুয়ারীতে অনুষ্ঠিত হবে।

এই সপ্তাহে ব্রিটেনের ডেইলি মেইল এবং মিরর সংবাদপত্র দু’টি এমন ধারনা দিয়েছিল যে, আফ্রিকার শীর্ষ ফুটবল প্রতিযোগিতা এএফসিওএন টুর্নামেন্ট ওমিক্রন প্রকরণের বিশ্বব্যাপী নতুন করে সংক্রমণের কারণে বাতিল করা হতে পারে।

ক্যামেরুন আশা করছে, ৯ই জানুয়ারী থেকে ৬ই ফেব্রুয়ারী পর্যন্ত চলা ঐ টুর্নামেন্ট দেখতে, বিশ্বের বিভিন্ন দেশ থেকে হাজার হাজার ফুটবল ভক্ত আসবেন।

This item is part of
XS
SM
MD
LG