অ্যাকসেসিবিলিটি লিংক

আল শাবাব সোমোলিয়া বিস্ফোরণের দায় স্বীকার করেছে

একটি ইসলামি জঙ্গি গোষ্ঠি , সোমলিয়ার রাজধানী মোগাদিশুতে এক জোড়া বোমা বিস্ফোরণের দায় স্বীকার করেছে। ঐ বিস্ফোরণে অন্তত ১৮ জন নিহহত হয়েছে।

আল শাবাব তাদের ওয়েবসাইটে প্রকাশিত এক বিবৃতিতে বলে যে একটি রেস্টুরেন্টে তারা শনিবার ঐ হামলা চালায় কারণ সেটি স্থানীয় ও বিদেশী গোয়েন্দাদের ঘাটি হিসেবে ব্যবহৃত হচ্ছিল।

তদন্তকারীরা বলছেন যে আজ ঐ রেস্টুরেনেটর কাছে প্রথমে একটি গাড়ি বোমা বিস্ফোরিত হয় এবং মিনিট কয়েক পরেই একজন আত্মঘাতী বোমাবাজ রেস্টুরেন্টের ভেতরে বিস্ফোরণ ঘটায়।

দ্য ভিলেজ নামের ঐ রেস্টুরেন্টটির মালিক হচ্ছেন একজন ব্রিটিশ সোমালি ব্যবসায়ী এবং এটি সরকারী কর্মকর্তা , রাজনীতিক ও সাংবাদিকদের কাছে জনপ্রিয় স্থান। জঙ্গি গোষ্ঠিটির বিবৃতিতে বলা হয়েছে যে এই রেস্টুরেন্ট তাদের যারা শত্রুপক্ষ এবং মুসলমানদের বিরুদ্ধে ষড়যন্ত্রের জন্যে এটিকে ব্যবহার করা হতো।
This item is part of
XS
SM
MD
LG