অ্যাকসেসিবিলিটি লিংক

আজ আমেরিকার স্বাধীনতা দিবস

আজ ৪ঠা জুলাই বৃহস্পতিবার , এখানে যুক্তরাষ্ট্রে উদযাপিত হচ্ছে স্বাধীনতা দিবস। আজ হচ্ছে ব্রিটিশ শাসন থেকে মুক্তির জন্যে স্বাধীনতা ঘোষণার ২৩৭তম বার্ষিকী ।

যুক্তরাষ্ট্রের নাগরিকরা ঐতিহ্যগত ভাবে দিনটি উদযাপন করেন কুচকাওয়াজ , বনভোজন , বল গেইম , সঙ্গীতুষ্ঠান এবং আতশবাজি খেলার মাধ্যমে। গত বছর নিউ ইয়র্কে হারিকেন সান্ডির পর এই প্রথম আবার দর্শকদের স্বাগত জানাচ্ছে , বিশ্বব্যাপী মুক্তি ও গণতন্ত্রের প্রতীক Statue of Liberty.

রাজধানী ওয়াশিংটনে এই চৌঠা জুলাই ‘এর প্রধান উৎসব হচ্ছে মনুমেন্ট এবং ক্যাপিটল হিলের মধ্যে বিস্তৃত বিশাল মাঠ , দ্য ন্যাশনাল মল ‘এ। এ বছর গায়ক ও গীতিকার ব্যারি ম্যানেলো তাঁর সঙ্গীতে সবার মন ভরাবেন। এই কনসার্টের পর রাজধানী ওঙাশিংটনের আকাশ , আতশ বাজির আলোতে আলোতে ভরে উঠবে।

এই ৪ঠা জুলাই উপলক্ষে দেওয়া এক ভাষণে প্রেসিডেন্ট বারাক ওবামা আমেরিকানদের স্বাধীনতা ঘোষণার শব্দগুলি প্রতিপালনের আহ্বান জানান। তিনি বলেন যে ১৭৭৬ সালে দেশপ্রেমিকদের একটি ক্ষুদ্র দল ঘোষণা করে যে আমরা এমন এক জাতি যেখানেই সকলেই সমানG

১৭৭৬ সালে জুন মাসে এই স্বাধীনতার খসড়াটি তৈরি করেন টমাস জেফারসান। এক সপ্তা পর ৪ঠা জুলাই এই ঘোষণা পত্রটি কন্টিনেন্টাল কংগ্রেসে অনুমোদিত হয়।
This item is part of
XS
SM
MD
LG