অ্যাকসেসিবিলিটি লিংক

যুক্তরাষ্ট্রের এক নাগরিককে অপহরণ করেছে হাক্কানি গোষ্ঠী

বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের এক কর্মকর্তা জানিয়েছেন, আফগানিস্তানে তালেবান-সংযুক্ত গোষ্ঠী যুক্তরাষ্ট্রের এক নাগরিককে অপহরণ করেছে। কর্তৃপক্ষ অপহৃত ঐ নাগরিককে উদ্ধারের চেষ্টা চালাচ্ছে।

নাম প্রকাশ না করার শর্তে এক কর্মকর্তা জানিয়েছেন ইলিনয়ের লম্বার্ডের মার্ক ফ্রেরিচসকে হাক্কানি গোষ্ঠী অপহরন করেছে বলে ধারনা করছেন যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা।ফ্রেরিচস কেন আফগানিস্তানে ছিলেন বা ঠিক কোথায় তাকে অপহরণ করা হয়েছে তা তাৎক্ষণিক জানা যায়নি।নিউজউইক প্রথম অপহরণের খবর প্রকাশ করে।ঐ খবরে জানানো হয় গত সপ্তাহে আফগানিস্তানে্র পূর্বাঞ্চলীয় খোজ প্রদেশে ফ্রেরিচসকে আটক করা হয়।তিনি সংঘাতের অঞ্চলে ঠিকাদার হিসেবে কাজ করতেন।

This item is part of
XS
SM
MD
LG