অ্যাকসেসিবিলিটি লিংক

সুপ্রিম কোর্টের নুতন বিচারক হিসাবে মনোনীত হলেন এইমি কোনী ব্যারেট 

প্রেসিডেন্ট ট্রাম্প শনিবার, প্রয়াতঃ বিচারক গিন্সবার্গ'র স্থানটি পূরণ করলেন এইমি কোনী ব্যারেটকে মনোনীত কোরেI যুক্তরাষ্ট্রে নির্বাচনের ৩৮দিন আগে তাঁর মনোনয়ন, প্রেসিডেন্ট ট্রাম্পকে আরো রক্ষণশীল একটি কোর্টের সুবিধা দেবেI

হোয়াইট হাউসের রোজ গার্ডেনে প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, সুপ্রিম কোর্টে তাঁর মতো অন্যতম এক মেধাবী বিচারককে মনোনয়ন দিতে পেরে, আমি গর্বিত বোধ করছিI
প্রেসিডেন্ট ট্রাম্প তাঁর মনোনয়নকে তরান্বিত করার আবেদন জানিয়ে বলেন, আইনপ্রণেতা এবং সংবাদ মাধ্যম তাঁকে যেন, ব্যক্তিগত ও দলীয় কটাক্ষ করা থেকে বিরত থাকেI

মিস ব্যারেট তাঁর সংক্ষিপ্ত ভাষণে, প্রয়াত বিচারক, গিন্সবার্গ'র অবদানের কথা স্মরণ করেনI

This item is part of
XS
SM
MD
LG