অ্যাকসেসিবিলিটি লিংক

আরব লীগের মন্ত্রীরা শনিবারে বৈঠকে মিলিত হবেন সিরিয়ায়

আরব লীগের মন্ত্রীরা শনিবারে বৈঠকে মিলিত হবেন সিরিয়ায়
আরব লীগের মন্ত্রীরা শনিবারে বৈঠকে মিলিত হবেন সিরিয়ায়

আরব লীগের মন্ত্রীরা শনিবারে বৈঠকে মিলিত হবেন সিরিয়ায় তাঁদের পর্যবেক্ষন মিশনের কাজকর্মের পর্যালোচনা করতে - প্রতিবাদীদের ওপর অবদমন থামানো হবে বলে সিরিয়া সরকার যে অঙ্গীকার করেছে তা কদ্দুর তারা মেনে চলছে তারই বিশ্লেষন করবেন তাঁরা –বিষয়টি খতিয়েদেখবেন তাঁরা । আরব লীগের মন্ত্রী পর্যায়ের এ বৈঠক হবে কায়রোয় । সূদানী এক জেনারেলের নেতৃত্বে আরব লীগের ৭০ পর্যবেক্ষকের একটি দল সিরিয়া গিয়েছেন পর্যবেক্ষন মিশনে । গত সপ্তাহ থেকেই তাঁরা এ পর্যবেক্ষনের কাজ চালিয়ে যাচ্ছেন – কিন্তু সহিংসতা সেখানে থামেনি এখনো ।

আরব লীগ প্রধান নাবীল এল আরাবী সোমবার কায়রোয় বলেছেন – সিরিয়ার শহর-নগরগুলোয় চোরাগোপ্তা গুলি এবং গোলাগুলি ত্রাস সঞ্চার করে রেখেছে – আরব লীগ পর্যবেক্ষকদের উপস্থিতি সত্বেও ।

তিনি সিরিয়ায় অনতিবিলম্বে অস্ত্র বিরতির আহ্বান জানিয়েছেন – বলেছেন , চোরাগোপ্তা ঐ বন্দুবাজেরা এখনো মানূষ হত্যা করছে এবং কে যে কাকে গুলি করছে সেটা নির্নয়ের ব্যাপারেও বিভ্রান্তি সৃষ্টি হচ্ছে ।

This item is part of
XS
SM
MD
LG