অ্যাকসেসিবিলিটি লিংক

ম্যান্ডেলার শান্তিপুর্ণ জীবনাবসানের জন্যে যাজকদের প্রার্থনা


জীবন মৃত্যুর সন্ধিক্ষনে থাকা দক্ষিন আফ্রিকার সাবেক প্রেসিডেন্ট নেলসন ম্যান্ডেলার শান্তিপূর্ন জীবনাবসন কামনায় কেপ টাউনের যাজকরা মংগলবার দিনশেষে এক বিশেষ প্রার্থনার আয়োজন করেন। যেখানে ম্যান্ডেলার পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।
যাজক থাবো ম্যাকগোবা প্রিটোরিয়া হাসপাতালে প্রায় তিন সপ্তাহ ধরে ফুসফুসের ক্ষতে’র চিকিৎসারত ৯৪ বছর বয়সী মি: ম্যান্ডেলাকে দেখতে যান। বুধবার সকাল পর্যন্ত ম্যান্ডেলার অবস্থা পরিবর্তনের কোন খবর পাত্তয়া যায়নি। সরকারী সূত্র থেকে বলা হয়েছে তার অবস্থা আশংকাজনক। মংগলবার ম্যান্ডেলার আত্মীয় স্বজনরা পূর্ব কেপ প্রদেশের তার কুনুস্থ বাসভবনে যান।
দক্ষিন আফ্রিকার গনমাধ্যমের রিপোর্ট অনুযায়ী ম্যান্ডেলার সন্তানেরা তার স্বাস্থ্যের অবনতির কারনে পারিবারিক বৈঠকে বসেছেন।
গত সপ্তাহে ম্যান্ডোলার অবস্থার কিছুটা উন্নতি হলেো শনিবার থেকে আবার খারাপ হতে শুরু করে।
This item is part of
XS
SM
MD
LG