অ্যাকসেসিবিলিটি লিংক

সিরিয়ায় ত্রাণ কর্মিরা হমস এর কয়েকটি মহল্লায় পৌঁছেছেন

আন্তর্জাতিক রেডক্রস কমিটি বা আইসিআরসি বলছে যে সিরিয়ায় ত্রাণ কর্মিরা বাবা আমর এর কাছে হমস এর দুটি মহল্লায় প্রবেশ করতে পেরেছে। ঐ অঞ্চলটি প্রায় এক মাস বিদ্রোহীদের কবলে থাকার পর , সেখানে গত সপ্তায় সরকারী বাহিনী প্রবেশ করেছে। আইসিআরসি ‘র মুখপাত্র হিচাম হাসাম ভয়েস অফ আমেরিকাকে বলেন যে রেডক্রস এবং সিরিয়ার আরব রেড ক্রিসেন্টের একটি যানবহর হমস এর আল তাওজি এবং আল ইনশাত এলাকায় গিয়ে পৌছেছে যেগুলি বাবা আমর এর একেবারে কাছেই অবস্থিত। তিনি বলেন যে ৪ ট্রাক এর এই যানবহরে শত শত অসামরিক লোকরে জন্যে খাদ্য , কম্বল ও তোষক রয়েছে। এই সব লোক বাবা আমর এ সরকারী বোমা হামলা থেকে রক্ষা পেতে পালিয়ে গিয়েছিল।

যুক্তরাষ্ট্র ভিত্তিক হিউমান রাইটস ওয়াচ হিসেব করেছে বাবা আমর এ সরকারী অভিযানে প্রায় ৭০০ জন নিহত হচ্ছে। সেখানে বাশিন্দারা খাদ্য , পানি এবং চিকিৎসা সামগ্রি পেতে হিমশিম খাচ্ছেন।

এদিকে সিরিয়ার জন্যে জাতিসংঘ-আরব লীগের বিশেষ দূত কোফি আনান শনিবার সেখানে যাবেন বলে মনে করা হচ্ছে।

This item is part of
XS
SM
MD
LG