অ্যাকসেসিবিলিটি লিংক

নাইজেরিয়ায় গির্জায় আক্রমণে ১৫ জন নিহত

প্রত্যক্ষদর্শীরা বলছেন যে নাইজেরিয়ার উত্তরাঞ্চলের কানোতে খ্রীষ্টানদের প্রার্থনার জন্যে ব্যবহার করা হয় , বিশ্ববিদ্যালয়ের এমনি এক থিয়েটারের ভেতরে আক্রমণে কমপক্ষে ১৫ জন নিহত হয়েছে। আরও অনেকে আহত হয়েছে বলে খবরে প্রকাশ তবে মোট সংখ্যা নিশ্চিত করা যায়নি।

প্রত্যক্ষদর্শীরা বলছেন যে আক্রমণকারীরা মোটরসাইকেল এবং গাড়িতে করে বায়েরো বিশ্ববিদ্যালয়ে বিস্ফোরক নিক্ষেপ এবং গুলি করতে করতে প্রবেশ করে।

তাৎক্ষনিক ভাবে ঘটনার দায় কেউ স্বীকার করেনি তবে অতীতে চরমপন্থি ইসলামি গোষ্ঠি , বোকো হারাম , নাইজেরিয়ার খ্রীষ্টানদের লক্ষ্য করে আক্রমণ চালিয়েছে।

গত বছর বড়দিনের সময়ে অন্তত চারটি বোমা বিস্ফোরণে ৩৯ জন প্রাণ হারায় , যার মধ্যেঅনেকেই নিহত হয় আবুজার কাছে একটি ক্যাথলিক গীর্জায়।

বোকো হারাম , যার মানে হচ্ছে পশ্চিমি শিক্ষা হারাম , তারা ঐ সব আক্রমণের দায় স্বীকার করেছে।

This item is part of
XS
SM
MD
LG