অ্যাকসেসিবিলিটি লিংক

বাল্যবিয়ের ক্ষেত্রে বাংলাদেশ তৃতীয়: ইউনিসেফ

বাল্যবিয়ের ক্ষেত্রে বাংলাদেশ তৃতীয়: ইউনিসেফ
বাল্যবিয়ের ক্ষেত্রে বাংলাদেশ তৃতীয়: ইউনিসেফ

জাতিসংঘের সংগঠন, ইউনিসেফ, এর প্রকাশিত বিশ্ব শিশু পরিস্থিতি ২০১১ শীর্ষক রিপোর্টে বলা হয়েছে বিশ্বের সবচেয়ে বেশি বাল্যবিয়ের দেশগুলোর মধ্যে বাংলাদেশ রয়েছে তৃতীয় স্থানে। প্রথম স্থানে যৌথভাবে আছে আফ্রিকার দেশ চাদ ও মালি এবং দ্বিতীয় স্থানে রয়েছে নাইজার।

বাংলাদেশে প্রতি ৩ জন কিশোরীর ২ জনের বিয়ে হয় ১৮ বছর বয়সের আগেই। আর প্রতি ১০ জনের মধ্যে ৩ জনের বিয়ে হয় ১৫ বছর না হতেই।

দক্ষিণ এশিয়ায় ৩৩৫ মিলিয়ন কিশোর-কিশোরীর বাস। এর মধ্যে বাংলাদেশের সংখ্যা ৩৩ দশমিক ৯ মিলিয়ন। যারা মোট জন সংখ্যার এক চতুর্থাংশ।

বাংলাদেশে বাল্যবিয়ের হার উদ্বেগজনক। ইউনিসেফের বাংলাদেশ প্রতিনিধি ক্যারল ডি রয় বলেছেন, বৈশ্বিক চ্যালেঞ্জের মুখে থাকা বাংলাদেশের শিশু-কিশোরদের মানবসম্পদে পরিণত করতে বাস্তবভিত্তিক ও কার্যকর পদক্ষেপ নিতে হবে। বিশেষ করে কিশোর-কিশোরীদের অধিকার সংরক্ষণ করে তাদের মধ্যকার সামাজিক বৈষম্যগুলো দূর করতে হবে।

This item is part of
XS
SM
MD
LG