অ্যাকসেসিবিলিটি লিংক

সিপিজে সাংবাদিকদের প্রতি বাড়তি হুমকি সম্পর্কে সতর্ক করে দিয়েছে

সিপিজে সাংবাদিকদের প্রতি বাড়তি হুমকি সম্পর্কে সতর্ক করে দিয়েছে
সিপিজে সাংবাদিকদের প্রতি বাড়তি হুমকি সম্পর্কে সতর্ক করে দিয়েছে

সাংবাদিকদের সুরক্ষার কাজে নিয়োজিত নিউইয়র্ক ভিত্তিক সংস্থা কমিটি টু প্রটেক্ট জর্ণালিস্ট ওসামা বিন লাদেনের মৃত্যুর পর বিশ্বব্যাপী সকল বিদেশী কর্মী বিশেষ করে সাংবাদিকদের প্রতি একটা বাড়তি হুমকির বিষয়ে সতর্ক করে দিয়েছে ।

কমিটি টু প্রটেক্ট জর্ণালিস্ট এর এশিয়া কর্মসূচির প্রধান সমন্বয়ক বব দিচ বলেন, তিনি মনে করেন যে, আফগানিস্তান এবং পাকিস্তান হচ্ছে সবচাইতে বিপদ-সংকুল এলাকা ।

তিনি বলেন ‘আমরা ওই দুটি দেশে সংঘর্ষ বেড়ে ওঠার সঙ্গে সঙ্গে হয়তো সাময়িকভাবে অথবা তালেবানদের পক্ষ থেকে এই সময়টাতে বাড়তি হামলার মুখে ।ওই দুটি দেশেই সাংবাদিকদের জীবনের ঝুঁকি সবচাইতে বেশী বলে মনে করছি’ ।

তিনি উল্লেখ করেন যে, গত বছর পাকিস্তানে সবচাইতে বেশি সংখ্যক সাংবাদিক নিহত হন, তারা তাদের কাজ করার সময় প্রাণ হারান । তিনি বলেন, ‘আফগানিস্তানে এই মূহুর্তে তেমন বেশি সংখ্যায় আশংকা দেখা যাচ্ছে না । তার কারণ হলো সেখানে সাংবাদিকরা কিভাবে নিজেদের রক্ষা করতে হবে সেই ব্যবস্থা করতে শিখেছে । তবে সেখানে দিনে দিনে সংঘর্ষ বৃদ্ধি পেলে আমরা আরও বিপদের আশংকা করছি । আরও একটা বিষয় আমি উল্লেখ করতে চাই যে হানাহানির মধ্যে পড়ে গেলে সেখানে জীবন রক্ষার কোন উপায় থাকে না । যেমন কোন গাড়ি বোমা বিস্ফোরণ বা কোন হামলা হলে, সে ক্ষেত্রে প্রাণরক্ষার উপায় থাকে না । বিদেশীদের চাইতে স্থানীয় সাংবাদিকদের ঝুঁকি থাকে আরও বেশী । স্থানীয় সাংবাদিকরা আরও বেশী হুমকির সম্মুখীন । তাদের বাড়িঘর পুড়িয়ে দেওয়া হয় । তাদের পরিবারের ওপর হামলা চালানো হয় । এরা স্থানীয় সাংবাদিক, স্থানীয় খবরাখবর সরবরাহ করেন, তাদেরকেই চরম মূল্য দিতে হয় । বব দিচ বলেন, ‘এটা অত্যন্ত জরুরি যে সবার মনে রাখতে হবে যে পাকিস্তানের ঘটনার মত পরিস্থিতিতে যখন পশ্চিমি বা বিদেশী সাংবাদিকদের প্রতি বেশী মনোযোগ দেওয়া হয়, ঠিক তখনই কিন্তু স্থানীয় সাংবাদিকরা সবচাইতে উচ্চমূল্য দিয়ে থাকে । এবং তাদের পরিবারও ক্ষতিগ্রস্থ হয় । বাস্তব সত্য হচ্ছে বিশ্বব্যাপী যে ৯০ শতাংশ সাংবাদিক নিহত হন, তারা স্থানীয় পর্যায়ে খবরাখবর সরবরাহ করতে গিয়েই প্রান হারান’ ।

This item is part of
XS
SM
MD
LG