অ্যাকসেসিবিলিটি লিংক

মনমোহন সিং ‘এর বাংলাদেশ সফর : দীপু মণির সংবাদ সম্মেলন

ঢাকায় বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ডা দীপু মণির সংবাদ সম্মেলনে। পাশে রয়েছেন পররাষ্ট্রসচিব মিজারুল কায়েস
ঢাকায় বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ডা দীপু মণির সংবাদ সম্মেলনে। পাশে রয়েছেন পররাষ্ট্রসচিব মিজারুল কায়েস

বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড দীপু মণি রোববার ঢাকায় পররাষ্ট্র মন্ত্রনালয়ে এক জনাকীর্ণ সংবাদ সম্মেলনে বলেন যে তিস্তার পানি বন্টন বিষয়ে সমঝোতা হয়েছে। ডা দীপুমণি প্রধানমন্ত্রী মনমোন সিং এর বাংলাদেশ সফরের বিস্তারিত কর্মসূচি তুলে ধরেন।

এ দিকে তিস্তার পানি বন্টন নিয়ে ভারতের কেন্দ্রীয় সরকারের সঙ্গে মতবিরোধ হওয়ায় পশ্চিম বঙ্গের মূখ্যমন্ত্রী মমতা বন্দোপ্যাধ্যায় , প্রধানমন্ত্রী মনমোহন সিং ‘এর সঙ্গে বাংলাদেশ সফরে যাচ্ছেন না ব’লে জানিয়ে দিয়েছেন। তবে ঢাকায় কর্মকর্তারা এ সম্পর্কে কোন রকম মন্তব্য করতে রাজি হননি।

তবে মমতা বন্দোপাধ্যায়ের আপত্তির কারণে এই চুক্তি স্বাক্ষরিত হবে কী না , সে নিয়ে বিভিন্ন মহলে চলছে জোর জল্পনা কল্পনা ।

This item is part of
XS
SM
MD
LG