ভাষার মাস ফেব্রুয়ারী: বাংলাদেশের সাহিত্য, এ পর্বে আমরা বাংলাদেশের কয়েকজন বিশিষ্ট সাহিত্যিকের সঙ্গে সাক্ষাত্কারের ভিত্তিতে কাব্য, উপন্যাস, ছোট গল্প, ও নাটক নিয়ে আলোচনার আয়োজন করেছি।
আজ প্রথম পর্বে বাংলাদেশের উপন্যাসের ধারা নিয়ে আলোচনা করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজীর অধ্যাপক এবং বিশিষ্ট লেখক মনজুরুল ইসলাম। তিনি বলেন বাংলাদেশের ভাষা ও সাহিত্যে ভাষা আন্দোলনের এবং স্বাধীনতার অনেকগুলো প্রভাব পড়েছিল। প্রথমতঃ ভাষার স্বাধীনতা এবং সৃষ্টশিীলতার দরজাগুলি খুলে গিয়েছিল তারপর ভাষার নোতুন বিন্যাস সৃষ্ট হলো। তার আগে এক সময় আরবী ফার্সী শব্দ ব্যবহার ক’রে অনেকে ভেবেছিল পাকিস্তানী সাহিত্য হবে। পরবর্তীতে অনেকে নোতুন ক’রে বুঝতে শিখেছে, বাংলা ভাষা কত সমৃদ্ধ।
সৈয়দ মনজুরুল ইসলাম বর্তমানে বাংলাদেশের উপন্যাসের মূল ধারাগুলো নিয়েও আলোচনা করেন।তাঁর সাক্ষাত্কার নিয়েছেন মাসুমা খাতুন।