অ্যাকসেসিবিলিটি লিংক

সিরিয়ায় পর্যবেক্ষকদের প্রবেশের প্রাক্কালে ১১ জন নিহত

I
I

সিরিয়ায় আরব লীগের পর্যবেক্ষকদের সফরের আগেই সেখানে আজ মৃতের সংখ্যা আরও বৃদ্ধি পেয়েছে।

The Syrian Observatory for Human Rights ভয়েস অফ আমেরিকাকে বলছে যে হমস অঞ্চলে নিরাপত্তা বাহিনী হানা দেওয়ায় নয় জন অসামরিক লোক নিহত হয়েছে। গোষ্ঠিটি বলছে যে উত্তর ইদলিব প্রদেশে গোলযোগে আরও দু জন প্রাণ হারিয়েছে।

এই সহিংসতা এমন এক সময়ে মাথাচাড়া দিয়ে উঠেছে যখন পর্যবেক্ষকদের একটি অগ্রবর্তী দল তাদের মিশন শুরু করতে যাচ্ছে এটা নিশ্চিত করতে যে সিরিয়ার সরকার , সরকার বিরোধী বিক্ষোভকারীদের বিরুদ্ধে তাদের দমন অভিযান বন্ধ করার ব্যাপারে তাদের প্রতিশ্রুতি পালন করছে।

এই দলটি শত শত পর্যবেক্ষক মোতায়েনের প্রস্তুতি নিচ্ছে। বিশ্বব্যাপী চাপের মুখে সিরিয়া তাদের দেশে পর্যবেক্ষক গ্রহণ করতে রাজি হয়।

সিরিয়ার বিরোধী কর্মকর্তারা বলছেন যে সৈন্যরা সোমবার থেকে অন্তত আড়াই শ ‘ লোককে হত্যা করেছে।

এদিকে বিরোধীদের Syrian National Council এইা পরিস্থিতিতে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের জরুরী বৈঠকের আহ্বান জানিয়েছে। তারা সিরিয়ার অভ্যন্তরে জাতিসংঘের একটি নিরাপদ অঞ্চল তৈরির কথা ও বলছে।

This item is part of
XS
SM
MD
LG