অ্যাকসেসিবিলিটি লিংক

যুক্তরাষ্ট্রের রিপাবলিকান প্রার্থীদের জন্য আইওয়া স্ট্র পোল একটা পরীক্ষা

যুক্তরাষ্ট্রের রিপাবলিকান প্রার্থীদের জন্য আইওয়া স্ট্র পোল একটা পরীক্ষা
যুক্তরাষ্ট্রের রিপাবলিকান প্রার্থীদের জন্য আইওয়া স্ট্র পোল একটা পরীক্ষা

আগামী নভেম্বারে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামাকে চ্যালেঞ্জ করতে চান যে রিপাবলিকান পার্টির প্রার্থীরা তারা শনিবার আইওয়া রাজ্যে কথিত স্ট্র পোলে অংশ নেবেন।

তার আগে যুক্তরাষ্ট্রের রিপাবলিকান পার্টির প্রেসিডেন্ট পদের প্রতিদ্বন্দ্বিতার জন্য মনোনয়নপ্রার্থী ৮ জন, দেশব্যাপী সম্প্রচারিত টেলিভিশন বিতর্কে অংশ নেন। তারা প্রেসিডেন্ট বারাক ওবামার অর্থনৈতিক রেকর্ডের সমালোচনা করেন।

আইওয়া রাজ্য বিশ্ববিদ্যালয়ে বৃহষ্পতিবার এই বিতর্ক হয়।

ম্যাসাচুসেটস এর সাবেক গভর্নর মিট রমনি যিনি জনমত সমীক্ষায় সবচাইতে এগিয়ে আছেন, তিনি দেশের অর্থনৈতিক সংকটের জন্য প্রেসিডেন্টকে দোষারোপ করেন।

অন্যান্য মনোনয়নপ্রার্থীদের মধ্যে আরও আছেন মিশেল বখম্যান ও টিম পল্যান্টি।

This item is part of
XS
SM
MD
LG