অ্যাকসেসিবিলিটি লিংক

মরিশাসে সড়ক দূর্ঘটনায় বাংলাদেশি শ্রমিক নিহত

মরিশাসে এক সড়ক দুর্ঘটনায় এগারো জন বাংলাদেশি শ্রমিক নিহত হয়েছেন।বুধবার সকালে যাত্রীবাহী ভ্যানে কর্মস্থলে যাওয়ার পথে এ দুর্ঘটনা ঘটে। তাদের বহনকারী ভ্যানের সঙ্গে একটি মালবাহী লরির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অন্য আরো চারজন আহত হয়েছেন । বাংলাদেশি হতভাগ্য ওই শ্রমিকরা মাত্র ১৩ দিন আগে (৩০ ডিসেম্বর ) মরিশাস যান। সেখানে অটোভ্যানে তারা কর্মস্থলে যাচ্ছিলেন। অটোভ্যানের চালক ছিলেন মরিশাসের। তিনিও ওই দুর্ঘটনায় নিহত হন।

বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রকের এক বিজ্ঞপ্তিতেবলা হয়েছে, পররাষ্ট্রমন্ত্রী ডা. দীপু মনি এ ঘটনায় শোক প্রকাশ করেছেন। তিনি যথাযথ পদক্ষেপ গ্রহণ করার জন্য সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছেন। দীপু মনি টেলিফোনে মরিশাসের পররাষ্ট্রমন্ত্রী বিলের সঙ্গে কথা বলেন। বিল জানিয়েছেন, বাংলাদেশিদের ক্ষতিপূরণসহ নিহতদের লাশ বাংলাদেশে ফেরত পাঠানোর বিষয়ে মরিশাস সরকার সহায়তা দেবে।

This item is part of
XS
SM
MD
LG