অ্যাকসেসিবিলিটি লিংক

মিরসরাইয়ে সবাই এখন কাঁদছে

মিরসরাইয়ে শিক্ষক-ছাত্র-অভিভাবক-এলাকাবাসী সবাই এখন কাঁদছে। সোমবার দুপুরে মিরসরাই স্টেডিয়ামে ফুটবল খেলা দেখে একটি ছোট ট্রাকে চড়ে বাড়ি ফেরার পথে দুর্ঘটনায় পড়ে স্কুলশিক্ষার্থীরা। এতে ৪৫ শিক্ষার্থী নিহত হয়। মঙ্গলবার সকালে সেই স্কুলের মাঠেই হাজারো জনতার উপস্থিতিতে শোকসভা হয়। মঙ্গলবার আবু তোরাব বিদ্যালয়ে কোনো ক্লাস হয়নি। মর্মান্তিক এ দুর্ঘটনায় প্রাণহানিতে চট্টগ্রামের মিরসরাই উপজেলায় তিন দিনের শোক পালিত হচ্ছে। বুধবার সারা দেশের শিক্ষা প্রতিষ্ঠানে শোক পালনের ঘোষণা দিয়েছে সরকার। এ সম্পর্কে মতিউর রহমান চৌধুরীর রিপোর্ট।

This item is part of
XS
SM
MD
LG