অ্যাকসেসিবিলিটি লিংক

সিরিয়া বিরোধী আন্দোলনের ওপর দমন অভিযান আরও বাড়িযে তুলেছে

সিরিয়ায় প্রতিবাদ বিক্ষোভ।
সিরিয়ায় প্রতিবাদ বিক্ষোভ।

সিরিয়ার মতাদর্শ সংগ্রামীরা বলছেন, সরকারি বাহিনী আজ বৃহষ্পতিবার বিরোধী আন্দোলনের ওপর দমন অভিযান আরও বাড়িযে তুলেছে । ঐতিহাসিক হামা শহরে ট্যাংক মোতায়েন করা হয়েছে, সেখানে সিরিয়ার শাসকগোষ্ঠি প্রায় ২০ বছর আগে এক অভ্যূত্থান দমন করেছিল ।

মতাদর্শ বিরোধীরা বলছেন, সিরিয়ার ট্যাংকবহর প্রথমে গতকাল ওই শহরের দিকে এগিয়ে যায় । হাফেজ আল আসাদ যিনি তার পুত্র বর্তমান প্রেসিডেন্ট বাশার আল আসাদের পূর্বসুরী ছিলেন, ১৯৮২ সালে - সুন্নী সমপ্রদায়ের এক অভ্যূত্থান দমনের জন্য ওই শহরের ওপর গোলা বর্ষণ করেন । অধিকার গ্রুপগুলো বলছে, সেই অভিযানে অন্ততঃ ১০ হাজার মানুষ নিহত হয় ।

প্রেসিডেন্ট আসাদ ২০০০ সালে তার বাবার উত্তরসূরী হিসেবে ক্ষমতা গ্রহণ করেন । তিনি গত কয়েক সপ্তাহ যাবত সরকার বিরোধী আন্দোলন দমন করার চেষ্টা করছেন ।

তার বাহিনী বুধবার – সিরিয়ার দক্ষিণ ও পশ্চিমের আবাসিক এলাকায় গুলী বর্ষণ করে সেখানে প্রতিবাদকারীরা সমাবেশে মিলিত হয় । অধিকার গ্রুপগুলো বলেছে, দক্ষিণের আল হারা ও পশ্চিমের হোম শহরে ট্যাংকের গোলায় অন্ততঃ ১৯জন নিহত হয়েছে ।

This item is part of
XS
SM
MD
LG