অ্যাকসেসিবিলিটি লিংক

সিরিয়ায় গ্রামবাসীদের নৃশংসভাবে গণহত্যা

বিরোধী সক্রিয়বাদীরা বলছে সরকারি বাহিনী ট্যাংক ও হেলিকপ্টার দিয়ে হামলা চালিয়ে ১৫০ জনের বেশী অসামরিক লোককে হত্যা করেছে।

আন্দোলনকারী এবং প্রত্যাক্ষদর্শীরা জানাচ্ছে যে সরকারি বাহিনী হামা প্রদেশের ট্রেমসে গ্রামের বাসিন্দাদের ওপর হামলা চালানোর আগে তারা গোলাবর্ষণও করেছে। অনুমান করা হচ্ছে যে মৃতের সংখ্যা সেখানে ২২০-তে পৌঁছুবে।

অন্যদিকে, সরকার নিয়ন্ত্রিত সংবাদমাধ্যম দাবি করছে, বিরোধীদের সশস্ত্র সন্ত্রাসবাদী গোষ্ঠীগুলোই এই হত্যাকান্ড চালিয়েছে।

আন্তর্জাতিক দূত কোফি আনান শুক্রবার এক বিবৃতিতে বলেন ঐ ঘটনায় তিনি গভীর ভাবে মর্মাহত এবং কঠোর নিন্দা জানিয়েছেন।

This item is part of
XS
SM
MD
LG