চীন বলেছে সিরিয়ায় সঙ্কট নিরসনের লক্ষ্যে নিষেধাজ্ঞা আরোপের বিষয়টি তারা অনুমোদন করে না। এর একদিন আগে ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রী, নাজুক যুদ্ধবিরতি পরিকল্পনা কার্যকর করার জন্য সম্ভাব্য পদক্ষেপের কথা আলোচনা করেন।
চীনা পররাষ্ট্রমন্ত্রনালয়ের মুখপাত্র লিউ ওয়াইম্যান বৃহস্পতিবার বলেছেন তার দেশ চাপ প্রয়োগের বিরোধিতা করে। তারা তার পরিবর্তে আন্তর্জাতিক দূত কোফি আনানের প্রচেষ্টাকে সমর্থন করেন।
তিনি বলেন বর্তমান পরিস্থিতিতে সব পক্ষের উচিৎ জোরালো ভাবে জাতিসংঘের দূত কোফি আনানের মধ্যস্থতার প্রচেষ্টাকে সমর্থন করা। আমরা সিরিয়ার সব পক্ষের প্রতি আহ্বান জানাচ্ছি জাতিসংঘ নিরাপত্তা পরিষদের অনুমোদিত প্রস্তাব এবং কোফি আনানের ৬ দফা প্রস্তাব কার্যকর করার জন্য।
রাশিয়াও সিরিয়া সরকারের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপের বিরোধিতা করে।