অ্যাকসেসিবিলিটি লিংক

বাংলাদেশের প্রধানমন্ত্রী মিরসরাইয়ে যান দুর্ঘটনায় নিহতদের পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানাতে

মির শরাই
মির শরাই

প্রধানমন্ত্রী শেখ হাসিনা মিরসরাই দুর্ঘটনায় নিহত শিক্ষার্থীদের বাবা-মা ও পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানাতে সেখানে যান।

প্রধানমন্ত্রী শুক্রবার সকালে মিরসরাইয়ে যান। তিনি দুর্ঘটনায় নিহতদের স্মরণে আয়োজিত এক শোকসভায় সবাইকে ট্রাফিক আইন মেনে চলার পরামর্শ দেন। তিনি ছাত্রছাত্রীদের ট্রাফিক আইন সম্পর্কে সচেতন করার জন্য সংশ্লিষ্টদের নির্দেশ দেন।

প্রধানমন্ত্রী স্কুলের কোন অনুষ্ঠানে ছাত্র-ছাত্রীদের ট্রাকে না পাঠানোর পরামর্শ দিয়ে বলেন, প্রয়োজনে তারা বিআরটিসি বাস ব্যবহার করতে পারবে।

তিনি নিহত ও আহতদের পরিবারকে সরকারের পক্ষ থেকে সকল প্রকার সহযোগিতা করার আশ্বাস দেন।

ঢাকা থেকে বিস্তারিত জানিয়েছেন জহুরুল আলম।

This item is part of
XS
SM
MD
LG