অ্যাকসেসিবিলিটি লিংক

বিপর্যয়ের পর যুক্তরাষ্ট্র ও জাপান পুনর্নির্মানের শরিকানা গঠন করেছে

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিন্টানের ও জাপানের পররাষ্ট্রমন্ত্রী তাকিয়াকি মাটসুমোটো
যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিন্টানের ও জাপানের পররাষ্ট্রমন্ত্রী তাকিয়াকি মাটসুমোটো

১১ই মার্চ ৯ মাত্রার ভুমিকম্প ও সুনামির পর ধংশ হয়ে যাওয়া এলাকাগুলো পুনর্নির্মানে সাহায্য করার জন্য, টোকিয়র পরিচালনায়, জাপান ও যুক্তরাষ্ট্র একটা সরকারি ও বেসরকারি শরিকানা গঠন করতে একমত হয়েছে।

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিন্টানের টোকিয় সফরের সময় ওই ঘোষণা করা হয়। পররাষ্ট্রমন্ত্রী ক্লিন্টান এখন জাপানে আছেন, মারাত্নক ভুমিকম্প ও সুনামি এবং অব্যাহত পারমানবিক প্রকল্প সঙ্কটের পর, সে দেশের সঙ্গে যুক্তরাষ্ট্রের একতা প্রকাশের লক্ষ্যে।

তার সফরের সময় পররাষ্ট্রমন্ত্রী ক্লিন্টান জাপানের পররাষ্ট্রমন্ত্রী তাকিয়াকি মাটসুমোটোর সঙ্গে সাক্ষাত্ করেন।

This item is part of
XS
SM
MD
LG