অ্যাকসেসিবিলিটি লিংক

সিরিয়ান বাহিনী বিরোধীদের শক্তঘাটিতে তাদের আক্রমন আরও প্রসারিত করেছে

I
I

সক্রিয় কর্মীরা বলেছেন, সিরিয়ান সরকারি সেনারা মঙ্গলবার বিরোধীদের শক্তঘাটিতে তাদের আক্রমন আরও প্রসারিত করেছে। তারা দু জন অসামরিক ব্যাক্তিকে হত্যা করেছে। আক্রমনে প্রায় ১২, ১৩ জন আহত হয়।

জাতিসংঘের মধ্যস্থতায় অস্ত্র বিরতি ভেঙ্গে পড়ছে যদিও সেখানে বিদেশি পর্যবেক্ষক রয়েছে।

ব্রটেন ভিত্তিক সিরিয়ান অবসারভেটরি ফর হিউম্যান রাইটস বলেছে, লোকজন হতাহত হয় যখন সেনাবাহিনীর ট্যাঙ্ক বহর বুসরা আল হারির শহরে গোলা বর্ষণ করে। ওই শহরটি দক্ষিনাঞ্চলের দারা প্রদেশে বিদ্রোহী গ্রুপ ফ্রি সিরিয়ান আর্মীর শক্তঘাটি।

This item is part of
XS
SM
MD
LG