ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রফেসার এমিরিটাস ডঃ সিরাজুল ইসলাম চৌধুরী বাংলাদেশের বিজয়ের চল্লিশ বছরের প্রাপ্তি ও ব্যর্থতা নিয়ে বললেন, দেশে শিক্ষা এবং অর্থনীতির ক্ষেত্রে উন্নতি হয়েছে, জাতিগত নিপীড়নের প্রশ্নের মীমাংসা হয়েছে। কিন্তু ধনী গরিবের ব্যবধান অনেক বেড়েছে। রাজনৈতিক অচলাবস্থা দেশের মানুষের মনে ক্ষোভের সৃষ্টি করেছে। প্রকৃত রাজনীতিকের সংখ্যা কমেছে, সাবেক আমলা আর ব্যবসায়ীরা শাসক শ্রেনী তৈরি করেছে। তাঁর সাথে কথা বলেছেন আহসানুল হক।