অ্যাকসেসিবিলিটি লিংক

ইতালিতে একটি স্কুলের সামনে বোমা বিস্ফোরণে এক কিশোরী নিহত, ছয় জন আহত

ইটালির জরুরী ব্যবস্থা বিভাগের একজন কর্মকর্তা বলেছেন শনিবার সকালে ইটালির দক্ষিণাঞ্চলে একটি স্কুলের সামনে এক বোমা বিস্ফোরণের ঘটনায় এক কিশোরী নিহত হয় এবং প্রায় ৬ জন আহত হয়।

বার্তা মাধ্যমের রিপোর্টে যে বলা হচ্ছে যে দ্বিতীয় এক ব্যক্তি নিহত হন, কর্মকর্তারা তা অস্বীকার করছেন। তারা বলেছেন আহত ওই ব্যক্তির অবস্থা খুব গুরুতরো কিন্তু তিনি বেচে আছেন।

বন্দর নগরী ব্রিনদিসিতে মোরভিলো ফ্যালকোন স্কুলের সামনে যখন ছাত্র ছাত্রীরা এসে পৌছনো শুরু করে তখন বোমাটি বিস্ফোরিত হয়। মাফিয়া বিরোধী নিহত অভিশংসক ও তার স্ত্রীর নামে ওই স্কুলটির নামকরন করা হয়।

তাত্ক্ষনিক বোমা বিস্ফোরণের দায়িত্ব কেউ স্বীকার করেনি।

This item is part of
XS
SM
MD
LG